চলতি বছরেই ৪ হাজার কোটি ডলারের সম্পদ খুঁইয়েছেন মাস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরই চার হাজার কোটি টাকার সম্পত্তি খুইয়েছেন টেসলার কর্নধার ইলন মাস্ক। শনিবার ক্লুমবার্গ বিলোনিয়ারের যে ইনডেক্স প্রকাশিত হয়েছে তাতে ধনী ব্যক্তিদের মধ্যে এক নম্বর স্থানে থাকা ইলন মাস্ক নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। গত কয়েক বছরের মধ্যে চলতি বছরই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মাস্ককে।

জানা গিয়েছে, টেসলার ২১ শতাংশ শেয়ার রয়েছে ইলন মাস্কের। সম্প্রতি টেসলার শেয়ারের দাম ২৯ শতাংশ কমে যায়। শেয়ারের দাম কমে যাওয়ার দরুণ এর সরাসরি প্রভাব পড়ে ইলন মাস্কের সম্পত্তিতে। কিন্তু কী কারণে টেসলার শেযার দাম কমল। জানা গিয়েছে, সম্প্রতি চিনে টেসলা কোম্পানির গাড়ি বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যায়। শুধু তাই নয়, বার্লিনে গাড়ির উৎপাদনও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। মনে করা হচ্ছে, অন্তর্ধাতের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। ২০২১ সালে যেখানে টেসলা কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়েছিল, সেখানে চলতি বছর আচমকাই সংস্থার শেয়ারের দামে ধস নামে, যার সরাসরি প্রভাব পড়ে মাস্কের সম্পত্তিতে। শনিবার ব্লুমবার্গের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ইলন মাস্কের এখন সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ৯০০ কোটি ডলার।

সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, মাস্কের ওপরে রয়েছে বার্নার্ড আরনল্ট ও জেফ বেজস। বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ২০ হাজার একশো কোটি ডলার। আরনল্টের পরেই রয়েছে জেফ বেজসের স্থান। জেফ বেজসের সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ৮০০ কোটি ডলার। চলতি সপ্তাহের মাস্কের ছেড়ে যাওয়া শীর্যস্থান দখল করেছিলেন আমাজন কর্তা। তবে পরে আরনল্ট বেজসের জায়গা দখল করেন। জানা গিয়েছে, মাস্কের পরেই জায়গা করে নিয়েছেন ফেসবুকের কর্নধার মার্ক জুকেরবার্গ। জুকেরবার্গের এখন সম্পত্তির পরিমাণ ১৮ হাজার ২০০ কোটি ডলার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই