দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্র ২১ দিনের জন্য মুক্তি! জেল থেকে বেরোলেন নোবেলজয়ী নার্গিস

Courtesy - Google

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ২১ দিনের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী(Narges Mohammadi)। মূলত চিকিৎসার কারণেই তিন সপ্তাহের জন্য কারাবাস থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী মোস্তফা নিলি। তিনি এও জানান, মিসেস মোহাম্মদীর শরীরে একটি টিউমারের অস্ত্রোপচারের পর ডাক্তারের পরামর্শেই পুলিশ কর্মকর্তারা তাঁকে জেলের সাজা থেকে সাময়িক মুক্তি দিয়েছেন।

আরও পড়ুনঃ তপন সিনহা থেকে মদন মোহন, কিংবদন্তিদের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য KIIF-এর

সাময়িক মুক্তি পাওয়ার পর নার্গিসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে তাঁকে স্ট্রেচারে বসে থাকতে দেখা গিয়েছে এবং একটি অ্যাম্বুলেন্স থেকে তাঁকে বের করা হচ্ছে। নোবেল‌ পুরষ্কার বিজয়িনীকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার। এমনকি নার্গিসের অনুরাগী ও সমর্থকরাও এই খবর পেয়ে খুশি হয়েছেন। স্বল্প দিনের জন্য হলেও মুক্তির স্বাদ পেয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থার উন্নতি হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। আপাতত তিন সপ্তাহের জন্যই মুক্তি দেওয়া হয়েছে তাঁকে, এরপরই হয়তো ফিরে যেতে হবে অন্ধকারে চার দেওয়ালের মধ্যে।

আরও পড়ুনঃ ঠিক যেন সিনেমার প্লট! রাতের অন্ধকারেই দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের রুদ্ধশ্বাস লড়াই

প্রসঙ্গত উল্লেখ্য, নোবেলজয়ী নার্গিসকে মোট ১৩ বার গ্রেফতার করা হয়েছে, পাঁচবার বিচারের আওতায় আনা হয়েছে এবং ৩২ বছরেরও বেশি কারাদণ্ড এবং ১৫৪টি বেত্রাঘাত করা হয়েছে। কিন্তু তাঁর অপরাধ কী? ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরার বিধানের বিরুদ্ধে প্রচারমূলক অভিযান চালিয়েছিলেন তিনি। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারেই বন্দি ছিলেন নার্গিস মোহাম্মদি। অথচ ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে নার্গিস মোহাম্মদির নাম ঘোষিত হয়। তিনি জেলবন্দি থাকার কারণে তাঁর সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত অনুষ্ঠানে তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাঁকে আরও ১৫ মাসের অতিরিক্ত কারাদণ্ড দেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ