ভারতে বজ্রপাত, সরাসরি মহাকাশ থেকে ছবি তুলে হইচই ফেলে দিলেন নাসার নভোচারী

রাতের আকাশে বজ্রপাতের উজ্জ্বল এবং দর্শনীয় দৃশ্য দৃশ্যমান ছবিটি দেখে নেটপাড়া উত্তাল। পৃথিবীর পটভূমিতে বজ্রপাতের এই ঝলকানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর উপর বজ্রপাত কিভাবে হয়, মহাকাশ থেকে সেই ছবি পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন নাসা তথা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক। সম্প্রতি মহাকাশ থেকে তোলা ভারতের একটি বিরল এবং হৃদয়স্পর্শী ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।১৭ আগস্ট মহাকাশ থেকে মহাকাশচারী ম্যাথিউ ডমিনিক ছবিটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পৃথিবীর বুকে বজ্রপাত হচ্ছে কীভাবে, সেই দৃশ্য ছবিতে ফুটে উঠেছে। রাতের আকাশে বজ্রপাতের উজ্জ্বল এবং দর্শনীয় দৃশ্য দৃশ্যমান ছবিটি দেখে নেটপাড়া উত্তাল। পৃথিবীর পটভূমিতে বজ্রপাতের এই ঝলকানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে।

বিশেষ বিষয় হল এই ছবিটি এতটাই নিখুঁত যে এটিতে কোনও সম্পাদনার প্রয়োজন পড়েনি। ছবিটি এখনও পর্যন্ত ১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এই ছবির ক্যাপশনে ডমিনিক লিখেছেন, ‘রাতে ভারতে বজ্রপাত। আমি বজ্রপাত ক্যাপচার করতে বার্স্ট মোড ব্যবহার করেছি। আশা করি ফ্রেমে বাজ আসবে। এই বাজ যখন ফ্রেমের ঠিক মাঝখানে এসেছিল তখন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। মহাকাশ স্টেশনের দ্রুত গতি এবং 1/5 সেকেন্ডের এক্সপোজার সময়ের কারণে এই স্ট্রাইপগুলি তৈরি হয়েছে।’

 

উপরন্তু, ফ্রেমের বাম এবং কেন্দ্রে শহরের উপর ধোঁয়াশাকে মেঘ এবং কক্ষপথের গোধূলিকে বর্ণনা করা হয়েছে।’ ছবি নিয়ে মানুষের কৌতূহলোদ্দীপক প্রতিক্রিয়াও আসছে। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘এই বজ্রপাত কি বেঙ্গালুরুর কাছে ডেকান মালভূমির মাঝখানে পড়েছে?’ তবে ডমিনিক এখনও এ বিষয়ে কোও স্পষ্ট উত্তর দেননি, তবে মানুষ জানতে চেয়েছে ভারতের কোন অংশে এই বজ্রপাতটি হয়েছে। এই ছবি শুধু সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়ায়নি, আলোচনার জন্ম দিয়েছে। মানুষ এই বিরল দৃশ্য দেখে হতবাক এবং এই আশ্চর্যজনক ছবির প্রশংসা করছে। কিছু ব্যবহারকারী এটিকে বিস্ময়কর অলৌকিক ঘটনা বলছেন, আবার কেউ কেউ এটিকে ডমিনিকের নিখুঁত ফটোগ্রাফির ফলাফল হিসেবে অভিহিত করছেন।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের