দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামাসের হয়ে সওয়াল করায় মহিলা সাংবাদিকের সঙ্গে সম্পর্ক ছেদ মার্কিন সংবাদমাধ্যমের

Courtesy: Google

আন্তর্জাতিক ডেক্সঃ হামাসের হামলাকে মহিমান্বিত করার অপরাধে এক প্যালেস্টাইনীয় মহিলা সাংবাদিককে গ্রেফতার করেছে ইজরায়েল কর্তৃপক্ষ। সেই মহিলাকে গ্রেফতারের পরেই তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলো মার্কিন সংবাদমাধ্যম  এনবিসি নিউজ। জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী মিরভাত আল-আজ্জেহ ফেসবুকে চারটি পোস্ট করে। সেই পোস্টের মাধ্যমে সন্ত্রাসবাদকে  উস্কানি দেওয়া হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও।

এই ঘটনা নিয়ে  পুলিশের এক মুখপাত্র আদালতে বলেন , ‘যুদ্ধের সময় এমন পোস্ট  খুবই গুরুতর অপরাধ। যখন ওই ব্যক্তি একই দেশে বসবাস করেন এবং সেই দেশ আক্রমণের শিকার হয়েছে । শুধু তাই নয় সেই হামলায় প্রাণ হারিয়েছেন সাধারণ নাগরিকরা। ‘ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর অপহৃত এক বৃদ্ধা সম্পর্কে ফেসবুকে আল-আজ্জেহ লিখেছেন, ‘এটি একটি ব্ল্যাক কমেডি। বৃদ্ধাকে তো খুশি দেখাচ্ছে। ‘

আর তাঁর এই পোস্ট নিয়েই শুরু হয় বিতর্ক। শুক্রবার জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের শুনানির সময় আইনজীবী   নিশ্চিত করেছেন যে পোস্টগুলো আল-আজ্জেহ নিজেই করেছে। আদালতের এই বক্তব্যের পরেই এনবিসি নিউজের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ৭ অক্টোবর থেকে আল-আজ্জেহ সঙ্গে তাঁরা সকল সম্পর্ক ছিন্ন করেছে। প্রসঙ্গত , গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাস বাহিনীর হামলার পর থেকেই  ইজরায়েলি নিরাপত্তা বাহিনী হামাসের সঙ্গে সম্পর্কিত প্যালেস্টানীয়দের  গ্রেপ্তার  কড়া শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ