ওলিকে নিয়ে অজানা গন্তব্যে উড়ে গেল নেপাল সেনার হেলিকপ্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছিলেন আগেই। এবার দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে, ওলিকে নিয়ে অজানা গন্তব্যে উড়ে গিয়েছে নেপাল সেনার হেলিকপ্টার। তিনি কোথায় গিয়েছেন তা কেউ জানে না। মঙ্গলবার নেপালের রাজনৈতিক সঙ্কট আরও প্রকট হয়ে ওঠে যখন সেনাপ্রধান অশোক রাজ সিগডেল দেশজুড়ে চলা ‘Gen Z’-এর নেতৃত্বে সহিংস বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বলেন।

সিগডেল স্পষ্ট জানিয়েছিলেন, ওলি ক্ষমতা ত্যাগ করলেই কেবল সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করতে পারবে। তারপরেই ওলি পদত্যাগ করেন। সেনাপ্রধানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। নেপাল সেনা সূত্রে খবর, ওলি পদত্যাগ করার পর সেনাবাহিনী হস্তক্ষেপ করতে প্রস্তুত। পদত্যাগের পর প্রধানমন্ত্রী বালুওয়াতারে তাঁর সরকারি বাসভবন থেকে নিরাপদে বেরিয়ে আসা এবং দেশ ত্যাগের জন্য সেনাবাহিনীর সহায়তা চান। সূত্র জানিয়েছে যে কেপি শর্মা ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভিন্ন হওয়ায় শেষ পর্যন্ত সেনার চপারেই দেশ ত্যাগ করেন ৭৩ বছরের বৃদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী। 

ওলির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদেরও তাঁদের বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জুড়ে কার্ফু বলবৎ থাকা সত্ত্বেও মন্ত্রিপরিষদের মন্ত্রীদের সরিয়ে নেওয়ার জন্য কমপক্ষে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল।যাতে মন্ত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় তার জন্য কাঠমান্ডুর দক্ষিণে অবস্থিত ভাইসেপতি মন্ত্রী ভবনের হেলিপ্যাড থেকে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ডজন সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়।

মঙ্গলবার নেপাল 'Gen Z' -এর বিক্ষোভে আবারও সহিংস হয়ে ওঠে। প্রধানমন্ত্রী দুপুরে পদত্যাগ করার পর ভক্তপুরের বালকোটে ওলির ব্যক্তিগত বাসভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয় প্রতিবেদন অনুসারে, জনকপুরে ক্ষমতাসীন দলের অফিস এবং ভবনগুলিতেও আগুন লাগানো হয়। কাঠমান্ডুর বোহরতারে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনও ভাঙচুর করা হয়েছে এবং সম্পত্তির কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীরা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনে আগুন ধরিয়ে দেয়, উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপাল সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর বিশ্ব পাউডেল এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে পাথর নিক্ষেপ করে।

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি