ফের নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের নেপালে ভাঙল হেলিকপ্টার। বুধবার নেপালের নুয়াকোট জেলার শিবপুরী এলাকায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল  একটি হেলিকপ্টার। আর তাতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে  বলা হয়েছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে রওনা হয়ে সিয়াফ্রুবেনসি যাচ্ছিল। আর সেইসময় ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে  এদিন হেলিকপ্টারটি উড্ডয়ন হয়েছিল । তবে বিমানবন্দর ছাড়ার  মাত্র তিন মিনিটের মধ্যেই গ্রাউন্ড স্টাফদের সঙ্গে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই  নুয়াকোট জেলার সূর্যচৌর এলাকায় পাহাড়ের সঙ্গে আচমকাই কপ্টারের সংঘর্ষের খবর আসে। এই ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলটসহ হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনুকূল আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারের মধ্যে কোন যান্ত্রিক গোলযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা চলছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, সম্প্রতি ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বিমান। ‘টেক অফ’-এর কিছু ক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। আগুন ধরে যায় গোটা বিমানে। সেইসময় ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নেপালে ঘটল বিমান দুর্ঘটনা। তবে বারবার কী করে এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন ।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ