প্রধানমন্ত্রী ওলির পরে এবার ইস্তফা দিলেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: প্রধানমন্ত্রীর পদ থেকে কেপি শর্মা ওলির পর এবার ইস্তফা দিলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। ফলে সাংবিধানিক সঙ্কট তৈরি হল নেপালে। দেশজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ছাত্র-যুঙদের তাণ্ডবে তিতিবিরক্ত হয়ে ইস্তফা দিয়েছেন প্রবীন রাজনেতা পৌডেল। তবে ইস্তফার আগেই তাঁর বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, বাসভবনে ব্যাপক লুটপাট চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়।

সমাজমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। সংসদ ভবনে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ২০ বিক্ষোভকারীরা। তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মৃত্যুর দায় নিয়ে ইস্তফা দেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। তাতেও শান্ত হননি বিক্ষোভকারীরা। প্রচণ্ড চাপের মুখে  রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, প্রধানমন্ত্রী ওলি সহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় উপপ্রধানমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে। তাণ্ডবকারী তথা উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা শের বাহাদুর দেউবা ও প্রাক্তন বিদেশ মন্ত্রী আরজু দেউবা। দুজনের বাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি বেধড়ক মারধর করে বিক্ষুব্ধ জনতা। দুজনেই গুরুতর জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতির অবনতি ঘটায় বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সেনাপ্রধানের পরামর্শে ইস্তফা দেন প্রধানমন্ত্রী ওলি। কিন্তু কোনও পদক্ষেপই শান্ত করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ’র মদতপুষ্ট বিক্ষোভকারীদের। নেপালি কংগ্রেসের সদর কার্যালয় সুপ্রিম কোর্ট সহ একের পর এক সরকারি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। কার্যত বহ্নো‍ৎসবে মেতে উঠেছে নেপালকে ধ্বংসকারীরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে সেনা হেলিকপ্টারে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী ওলি। তবে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিনা তা জানা যায়নি।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২