যুদ্ধ করতে ইউক্রেন যাবেন না, নাগরিকদের সাবধান করল বাইডেন প্রশাসন

ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে গিয়ে গত ২৫ এপ্রিল রুশ বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছিল ২২ বছর বয়সী ক্যান্সেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাশিয়া সামরিক অভিযান শুরু করার পরেই ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সহ আর্থিক সাহায্য দিয়ে মদত জোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, রাশিয়াকে যাতে বিশ্বমঞ্চে একঘরে করা যায়, তার জন্য জানপ্রাণ দিয়ে লড়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্যাঙাতরা। কিন্তু ইউক্রেনের হয়ে লড়তে মার্কিন সেনা পাঠাচ্ছেন না তাঁরা। শুধু তাই নয়, যাতে কোনও মার্কিন নাগরিক কিংবা মার্কিন সেনা গোপনে ইউক্রেনের হয়ে যুদ্ধ লড়তে না যান, তার জন্য সতর্ক করে দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা আবারও বলছি, যুদ্ধ করতে কেউ ইউক্রেনে যাবেন না। কারণ ইউক্রেন এখন একটি সক্রিয় যুদ্ধক্ষেত্র। এখন এমন জায়গায় যাওয়া ঠিক নয়। নিরাপদ দুরত্বে থেকেও ইউক্রেনীয়দের সাহায্য করা যায়।’ দেশের নাগরিকদের ইউক্রেনের হয়ে যুদ্ধ লড়তে না যাওয়ার বিষয়ে সতর্ক করতে গিয়ে মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ ক্যান্সেলের করুণ পরিণতির কথাও উল্লেখ করেছেন কিরবি।

ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে গিয়ে গত ২৫ এপ্রিল রুশ বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছিল ২২ বছর বয়সী ক্যান্সেল। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে অর্থের বিনিময়ে যুদ্ধ লড়তে ইউক্রেনে গিয়েছিল তরুণ মেরিন সেনা। ক্যান্সেলের মর্মান্তিক মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘জোসেফ ক্যান্সেলের উদ্দেশ ছিল অন্যকে সাহায্য করা। কিন্তু নিরাপদ দুরত্বে থেকেও সাহায্য করার উপায় রয়েছে।’

অনুমতি দেয়নি পুলিশ, মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা

রক্ষাকবচ পেয়েও তদন্তে অসহযোগিতা! অভিষেকের বিরুদ্ধে কড়া মন্তব্য বিচারপতির

মেসিকাণ্ডে তিনবার বিধাননগর থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, সঙ্গে আইনজীবী

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

চ্যাট নিয়ে বিবাদ, বিবাহিত প্রেমিকাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলল প্রেমিক

মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

সাতসকালে জয়পুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

‘মেয়েকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ’, ‘কিং’-এ শুটিংয়ের কেমন অভিজ্ঞতা খরাজের?

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৎপর ইডি, কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০