১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরেই ১২৫তম বর্ষে পদার্পণ করছে বিশ্বের অন্যতম সেরা সম্মান হিসেবে পরিচিত ‘নোবেল পুরস্কার’। আর ১২৫তম বর্ষেই পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সুইডেনের নোবেল ফাউন্ডেশন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংস্থার তরফে জানানো হয়েছে, ‘চলতি বছর থেকে ছয়টি ক্যাটাগরির বিজয়ীদের ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা ১২ লাখ ২২ হাজার মার্কিন ডলার দেওয়া হবে।’ উল্লেখ্য,  ১৯০১ সালে যখন প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়, তখন প্রতিটি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭৮২ সুইডিশ ক্রাউন।

আগামী ৫ থেকে ১২ অক্টোবরের মধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয় ক্যাটাগরিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ডিনামাইটের আবিষ্কারক ও উনিশ শতকের প্রখ্যাত সুইডিশ ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী এই পুরস্কারের প্রবর্তন করা হয়।

এদিন নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হানা স্তিয়ারনে পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ানোর কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানোর মাধ্যমে আমরা নোবেল পুরস্কারের দীর্ঘমেয়াদি তাৎপর্যকে সমুন্নত রাখছি। একইসঙ্গে আমরা এটা নিশ্চিত করতে চাই, যাতে সময়ের পরিক্রমায় পুরস্কারের আর্থিক মূল্যমান অক্ষুণ্ণ থাকে।’

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার