স্পেনে এআই দিয়ে কিশোরী ও তরুণীদের নগ্ন ছবি ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এআই অ্যাপ ব্যবহার করে তৈরি করা হচ্ছে নগ্ন ছবি। ফাঁস করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই ঘটনার সম্মুখীন হয়েছে স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আলমেন্দ্রালেজো শহরের কিশোরী-যুবতীরা।  এই ঘটনায় রীতিমত অবাক তাঁরা।  কিশোরী-যুবতীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোশাক পরিহিত ছবি সংগ্রহ করে এআই-এর মাধ্যমে নগ্ন করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলি সব এআই দিয়েই তৈরি। এখন পর্যন্ত ১১ থেকে ১৭ বছর বয়সী প্রায় ২০ জনেরও বেশি মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে।  

এই ধরণের ঘটনার শিকার এক ১৪ বছর বয়সী কিশোরীর মা জানান, “একদিন আমার মেয়ে স্কুল থেকে এসে জানিয়েছে, ‘মা, আমার টপলেস ছবি প্রকাশ করা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে নিজের কোনো নগ্ন ছবি তুলেছে কি না। কিন্তু সে জানিয়েছে, সে এমন কোনো ছবি তোলেনি। আর এগুলো ভুয়ো ছবি। তার ক্লাসের আরও মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।’

এই ধরণের ঘটনার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় জড়িত এখনও পর্যন্ত এরকম  স্থানীয় ১১ জনকে চিহ্নিত করেছে পুলিশ। যারা জড়িত তাঁদের বয়স ১২-১৪ বছরের মধ্যে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এই ছবি তৈরি করে হোয়াটস অ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ। লজ্জায় অনেক কিশোরী জনসমক্ষে আসা বন্ধ করে দিয়েছে।

প্রাপ্তবয়স্কদের নিয়ে যৌনতাসংশ্লিষ্ট ছবি তৈরি করার বিষয়টি স্প্যানিশ আইনের আওতায় পড়ে না। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হলে তা শিশু পর্নোগ্রাফি হিসেবে গণ্য হতে পারে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন