শিম্পাঞ্জিদেরও দেওয়া হল বড়দিনে উপহার

দেওয়া হয় পপকর্ন আর কিসমিস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড় দিনে উপহার বিনিময় একটা সাধারণ ঘটনা। দিনটিতে মানুষ তাঁর প্রিয়জনের জন্য কেনে উপহার। যার যেমন সামর্থ্য, তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী উপহার কেনেন। সামনেই বর্ষবরণ। ৩১ তারিখ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা থেকেই। শেষ হতে হতে ভোর হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিবছর হয়। করোনার কারণে গত দুই বছর মানুষ সেভাবে বড়দিন এবং বর্ষবরণ উৎসব পালন করতে পারেনি। তাই, এবছর যে বর্ষবরণে মানুষের ঢল নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেদিনও চলবে উপহার বিনিময়। এই অবস্থায় জার্মান থেকে এল মন ভালো করা খবর।

সে দেশের সংবাদসংস্থা ডয়েচভেলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্টুগার্টের চিড়িয়াখানায় থাকা বোনোবো শিম্পাঞ্জিদের বড় দিনে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। উপহার হিসেবে তাদের কী দেওয়া হবে, তা নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনাও করেন। ঠিক হয় শিম্পাঞ্জিদের দেওয়া হবে পপকর্ন আর কিসমিস। তবে থালায় নয়। সুন্দর রঙিন কাগজে মোড়া প্যাকেটে দেওয়া হবে এই অনন্য উপহার। উপহার পেয়ে শিম্পাঞ্জিরা রীতিমতো খুশি। প্যাকেট খুলে তারা মহানন্দে পপকর্ন ও কিসমিস খেতে শুরু করে।

শিম্পাঞ্জিরা অনেকটাই মানুষের মতো। ওরা বেশ কৌতুহলী। মানুষ উপহার পেলে যেমন খুশি হয়, খুশি হয় শিম্পাঞ্জিরাও। আর যে শিম্পাঞ্জিদের এই উপহার দেওয়া হয়েছে, তারা আবার উপহার নিজেদের মধ্যে ভাগভাগি করে নেয়। এর বামন। বড় গুন  হল এরা একসঙ্গে থাকতে পছন্দ করে।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী