গণছুটি নেওয়ায় ৩০ জন বিমান সেবিকাকে বরখাস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমান সেবিকাদের নিয়ে এবার বড় পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।  গণছুটি নেওয়ার অপরাধে একসঙ্গে বহু সিনিয়র কেবিন ক্রু-কে বরখাস্ত করল  বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৩০০ কর্মী অসুস্থ হয়ে পড়ার একদিন পরেই প্রায় ৩০ জন বিমান সেবিকাকে বরখাস্ত করা হয়েছে।

বিমান সংস্থার তরফে কর্মীদের ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে গণহারে ছুটি নিয়ে তাঁরা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি বিনা নোটিশে এইভাবে ছুটি নেওয়া কোম্পানির নিয়মের বিরুদ্ধে। তাই তাদেরকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এরফলে বৃহস্পতিবার মোট ৭৬ টি বিমান বাতিল করেছে  টাটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থা। ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। তাতে বিপাকে পড়েছে যাত্রীরা।  

উল্লেখ্য, টাটা গোষ্ঠীর মালিকাধীন বিমান  সংস্থাটিতে নতুন যে চাকরির শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন কর্মীরা।  মনে করা হচ্ছে, এদিনের ‘গণ অসুস্থতা’র পিছনেও সেটাই কারণ।  গত ৮ মে আচমকাই গণহারে ‘অসুস্থতার’ ছুটি নিয়েছেন ৩০০ জন  কর্মীরা। আর তার ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের ৭৯টি বিমান বাতিল হয়েছে। শেষ মুহুর্তে বিমানবন্দরে পৌঁছে বিমান বাতিলের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা।

প্রসঙ্গত, গত মাসেই টাটা গোষ্ঠীর মালিকানাধীন ভিস্তারা এয়ারলাইন্সের পাইলটরা গণহারে ইস্তফা দেওয়ার পাশাপাশি ছুটি নিয়েছিলেন। আর তার জেরেই এক ধাক্কায় ১০ শতাংশ বিমান পরিষেবা বাতিল করতে হয়েছে কর্তৃপক্ষকে। ওই ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছিল টাটা গোষ্ঠীকে। এবার কর্মী অসন্তোষ আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়