প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: প্রশিক্ষণের জন্য আকাশে ওড়ার কয়েক মিনিট পরেই গোঁত্তা খেয়ে আগুনের গোলায় পরিণত হল  পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার একটি বোমারু বিমান।  ঘটনায় বিমানে থাক সাত জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত একমাত্র ক্রু সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কীভাবে বিমানটি ভেবে পড়ল তা জানা যায়নি। বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দেশটির পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন উড়ানের খানিক বাদেই ‘টু-৯৫এমএস’ (Tu-95MS) মডেলের একটি  বোমারু বিমান জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানটিতে অবশ্য কোনও গোলাবারুদ ছিল না।’ অনলাইনে ইতিমধ্যেই রুশ বোমারু বিমানের বিধ্বস্ত হওয়ার মুহুর্তের ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।  ভিডিয়োতে বোমারু বিমানটিকে নিচে পড়ে যেতে এবং বিধ্বস্ত হওয়ার স্থানে আগুন ও ঘন ধোঁয়া দেখা গিয়েছে। তীব্র বিস্ফোরণ ও বিকট শব্দও শোনা গিয়েছে।


এদিনের বোমারু বিমান বিধ্বস্তের ঘটনার পিছনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কোনও সম্পর্ক নেই বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে হু-হু করে নিচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরেই তীব্র শব্দে মাটিতে ভেঙে পড়ে।

রুশ বিমান বাহিনীর সাথে সংশ্লিষ্ট ‘ভোয়েভোদা ব্রডকাস্টস’ (Voevoda Broadcasts) চ্যানেলের তথ্য অনুযায়ী, ইউক্রাইঙ্কা বিমানঘাঁটি থেকে ওড়ার পরপরই বোমারু বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। তিনটি ইঞ্জিনের বিকল হয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ইউক্রেনের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে ‘খ-১০১’ (Kh-101) ক্রুজ মিসাইল উৎক্ষেপণের মাধ্যম বা প্ল্যাটফর্ম হিসেবে রুশ সেনাবাহিনী সক্রিয়ভাবে ‘তুপোলেভ টিইউ-৯৫এমএস’ (Tupolev Tu-95MS) বোমারু বিমান ব্যবহার করে থাকে।

 

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার