সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান শোধরানোর দেশ নয়। রাষ্ট্রসঙ্ঘে ভারতকে আক্রমণ করতে গিয়ে  নিজেদেরই মুখ পোড়াল। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের মঞ্চে ফের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।  প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তোলার পাশাপাশি ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর বক্তব্যের পরই ‘রাইট টু রিপ্লাই’-এর মাধ্যমে কড়া জবাব  দিয়েছে ভারত।  রাষ্ট্রসঙ্ঘে  ভারতের প্রথম সচিব পেটাল গেহলট পাকিস্তানের বক্তব্যকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করে সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কড়া জবাব দেন।  

শাহবাজ শরিফ তাঁর প্রায় ২৩ মিনিটের ভাষণে কাশ্মীর সমস্যার ‘ন্যায্য ও সুষ্ঠু’ সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি ২০২৫ সালের সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের  প্রশংসা করেন।  তবে ভারত বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করে এসেছে। পাক প্রধানমন্ত্রীর এই ভাষণের কড়া জবাব দেন পেটাল গেহলট। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তপারের সন্ত্রাসবাদকে দীর্ঘদিনের নীতি হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদ চালিয়ে গেলে তার পরিণতি ভুগতে হবে পাকিস্তানকে। ভারত নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।  লাদেনকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ” আমেরিকা সবে ৯/১১ হামলার বার্ষিকী পালন করল। অথচ এর মূল পরিকল্পনাকারী পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান একাডেমির দোরগোড়াতেই বাস করছিল।’ 

আরও পড়ুন: গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-সহ ২ মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদ বিষয়ে পাকিস্তানের ভণ্ডামির সমালোচনা করে ভারত বলেছে, ‘দেশটি দিনে নিরাপত্তা রক্ষার দাবি করে আর রাতে সন্ত্রাস চালায়।’ কাশ্মীর প্রসঙ্গেও ভারতের অবস্থান স্পষ্ট করেন গেহলট। তাঁর বক্তব্য, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে পাকিস্তানের মন্তব্য গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে তিনি বলেন, কাশ্মীর নিয়ে আলোচনা করতে হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতিও আলোচনায় আসা উচিত। সন্ত্রাসবাদে মদত দেওয়া ভারত কিছুতেই মেনে নেবে না বলে উল্লেখ করে কূটনীতিবিদ বলেন, ‘আমরা গত বছর দেখিয়ে দিয়েছি যে সন্ত্রাসীদের পালানোর বা লুকানোর কোনো জায়গা থাকবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমরা প্রয়োগ করব এবং পাকিস্তানের অব্যাহত সন্ত্রাসবাদের পরিণতি ভোগ করতে হবে।’

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ