চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কটল্যান্ডে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভারতীয় শিক্ষার্থীর

Courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডে জনপ্রিয় পর্যটক স্থান হল লিন অব টুমে। সেখানেই চার বন্ধুরা মিলে ঘুরতে যায়। আর তখনই ঘটল বিপত্তি । জানা যায়, স্কটল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন স্থানে চার বন্ধুরা মিলে হাইকিং করতে যায়। সেইসময় আচমকাই জলে পড়ে মৃত্যু হল দুই ভারতীয় শিক্ষার্থীর।

স্থানীয় সময় বুধবার রাতে  দুই নদীর মিলিত হওয়া লিন অব টুমের কাছ থেকে উদ্ধার হয়েছে দুজনের মৃতদেহ। জানা যায়, লিন অব টুমের জলে ডুবে যাওয়া দুজন ভারতীয় ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের  পড়ুয়া। বুধবার রাতে পিটলোক্রির উত্তরে অবস্থিত লিন অব টুমে জলে ভেসে যায় ২৬ বছরের জিতেন্দ্রনাথ কারুতুরি এবং ২২ বছরের চাঁনহাক্য বলিসেট্টি। এরপরেই উদ্ধারকারীরা তাদের দেহ উদ্ধার করেছে।

এক পুলিশ আধিকারিকের কথায়, এই  ঘটনার সঙ্গে হতাহতের কোন যোগ নেই। তবে কি করে এমন ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই লন্ডনে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিক জানিয়েছেন,” নদীতে পড়ে দুজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। “ অন্যদিকে  ডান্ডি বিশ্ববিদ্যালয়ের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শুক্রবার দুই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ