পাপুয়া নিউগিনি ভূমিধসে ২ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে পাপুয়া নিউগিনিতে।এতে অন্তত ২ হাজারের বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে। সোমবার (২৭ই মে) দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাপুয়া নিউগিনির দুর্যোগ কেন্দ্র রবিবার জাতিসংঘের কার্যালয়কে একটি চিঠি লিখেছে।

এই চিঠিতে বলা হয়েছে, ‘উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার ছয়টি গ্রামে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে প্রায় ২ হাজারের বেশি মানুষ জীবন্ত চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চিঠিতে আরও বলা হয়েছে, ধীর গতিতে হলেও এখনো ভূমিধস অব্যাহত থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। এবং এই  ভূমিধসের কারণে ভবন এবং কৃষিজমিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় তারা।

গত শুক্রবার ভোরে এনগা প্রদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছিল। ওই সময় বেশির ভাগ মানুষই ঘুমিয়ে ছিল। পাপুয়া নিউগিনির দুর্যোগ অফিস জানিয়েছে, ভূমিধসের ফলে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে। অসংখ্য ফসলের খামার ও ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়বে। তবে ক্রমে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে কারণ ভূমিধস এখনও অব্যাহত রয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা চিঠি পাওয়ার পর জানিয়েছেন, ‘পোরগেরা খনির পাশের প্রধান সড়ক সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরানোর চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। তবে সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।’

যদিও সামাজিক মাধ্যমে একটি প্রকাশিত ভিডিও দেখা গিয়েছে। যাতে দেখা গেছে, লোকজন বেলচা ও লাঠি নিয়ে কিংবা খালি হাতেই পাথর সরানোর চেষ্টা করছেন। সেখানে কেউ জীবিত আটকে আছেন কিনা তা খোঁজার চেষ্টা করছেন।

এই ভিডিওতে নারীদের চিৎকার শোনা যাচ্ছিল।আপাতত এখন পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে কেউ পাথরের নীচে আটকা পড়ে আছে কিনা তা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারিদিক নজরে রাখা হচ্ছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য গত শুক্রবার ভোরে পাপুয়া নিউগিনির এনগা প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৫০টির বেশি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। প্রায় ২৫০টি বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ হাজার ২৫০ জন মানুষ।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন