‘নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকে জঙ্গি সংগঠনের নাম বাদ দিয়েছিলাম’, নির্লজ্জ স্বীকারোক্তি পাক বিদেশমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত কঠোর পদক্ষেপ নিচ্ছে। থরহরিকম্প অবস্থা পাকিস্তানের। ইতিমধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবংবিদেশমন্ত্রী ইশহাক দার সংসদে নির্লজ্জভাবে স্বীকার করেছেন যে তিনিই পহেলগাঁও সন্ত্রাসী হামলা ঘটানো সন্ত্রাসী সংগঠন টিআরএফ অর্থাৎ দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের নাম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকে সরিয়ে দিয়েছিলেন।

টিআরএফ হল লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একটি সংগঠন, যারা পহেলগাঁও সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। এখানে লক্ষ্যণীয় বিষয় হল, ভারত এই হামলার জন্য টিআরএফকে দায়ী করেনি। তারা নিজেই এই হামলার দায় স্বীকার করেছে। তা সত্ত্বেও পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঠানো প্রস্তাব থেকে এই সন্ত্রাসী সংগঠনের নাম সরিয়ে দিয়েছে। পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্যের মধ্যে রয়েছে, যারা প্রত্যেকে ২ বছরের জন্য নির্বাচিত হন।

সংসদে বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশহাক দার বলেন যে পহেলগাঁও হামলার সঙ্গে সম্পর্কিত একটি নিন্দাজনক প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে এসেছে। এতে কেবল পহেলগাঁওয়ের কথা উল্লেখ করা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কথা উল্লেখ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তিনি আরও বলেন যে প্রস্তাবে, টিআরএফকে এই হামলার জন্য দায়ী করা হয়েছে। এর পর তিনি বলেন যে পাকিস্তান এই প্রস্তাব গ্রহণ করেনি এবং স্বাক্ষর করতে অস্বীকৃত হয়েছে।

বিদেশ মন্ত্রী আরও বলেন, “আমরা জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধিকে এই প্রস্তাবের বিরোধিতা করতে, পহেলগাঁওয়ের সঙ্গে জম্মু ও কাশ্মীরের নাম লেখাতে এবং এই প্রস্তাব থেকে টিআরএফের নাম বাদ দিতে বলেছি।” আরও দাবি করে এরপর পাক মন্ত্রী জানান যে তাঁর কাছে অনেক দেশ থেকে ফোন আসে এটা জানতে চেয়ে যে কেন তিনি এই প্রস্তাব পরিবর্তন করতে চাইছেন। কিন্তু পাকিস্তান অনড় থেকে প্রস্তাবটি পরিবর্তন করে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রীর কথায়, “যদি টিআরএফ এই হামলার সাথে জড়িত থাকে, তাহলে এর প্রমাণ কী? প্রমাণ ছাড়া প্রস্তাবে সংস্থার নাম অন্তর্ভূক্ত করা উচিত হয়নি।” ইশাক দার এমনও দাবি করেছেন যে টিআরএফ এই হামলার দায় স্বীকার করেনি। নিজের বিবৃতির মাধ্যমে পাক মন্ত্রী সন্ত্রাসী সংগঠনটিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনও প্রস্তাব জারি করে, তখন সদস্য দেশগুলির সম্মতি প্রয়োজন হয়। পাকিস্তান সন্ত্রাসীদের বাঁচাতে সেই সম্মতি দিতেই নারাজ। পাকিস্তানের লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে। এই আক্রমণের জন্য, টিআরএফ তাদের বিশেষ সন্ত্রাসী মডিউল ফ্যালকন স্কোয়াডের সাহায্য নিয়েছিল, যা অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত বলে মনে করা হয়। ফ্যালকন স্কোয়াড কোনও সাধারণ দল নয় বরং একটি প্রযুক্তিগত সন্ত্রাসী মডিউল। এর অর্থ হল ছোট ছোট দল যা একটি নির্দিষ্ট মিশনের জন্য গঠিত হয়। তারপর তা নির্মূল হয়ে যায় বা গঠন প্রণালী পাল্টে ফেলে।

টিআরএফের ফ্যালকন স্কোয়াড নিজেদেরকে একটি রিভেঞ্জ গ্রুপ বলে দাবি করে। আর তা যদি সত্যি হয় তাহলে আগামী সময়ে ফ্যালকন স্কোয়াড ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে পরিগণিত হতে পারে।

ইছামতীর চর থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

রাতভর অভিযান শেষে ১২ ঘণ্টা পর পাণ্ডবেশ্বরের খনি থেকে উদ্ধার শ্রমিকেরা

সাপের ছোবল খেয়ে সেই সাপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! আতঙ্কে চিকিৎসকরা

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী