ইছামতীর চর থেকে সাদা বালি পাচারের অভিযোগে আটক ৬, বাজেয়াপ্ত দশটি নৌকো

ইছামতী নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলা রুখতে বড়সড় অভিযান চালাল বসিরহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করল ১০টি নৌকো এবং ঘটনাস্থল থেকে আটক করল ৬ জনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইছামতী নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলা রুখতে বড়সড় অভিযান চালাল বসিরহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করল ১০টি নৌকো এবং ঘটনাস্থল থেকে আটক করল ৬ জনকে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের সোলাদানা মণ্ডলপাড়ায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রের খবর, দিন কয়েক ধরেই অভিযোগ আসছিল যে, ইছামতী নদীর পাড় থেকে সাদা বালি তুলে বেআইনিভাবে স্থানীয় ইটভাটাগুলিতে সরবরাহ করা হচ্ছিল। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছে বালি তোলার কাজে যুক্ত ১০টি নৌকোকে আটক করে। আর বিনা অনুমতিতে স্থানীয় ইটভাটাগুলিতে বালি সরবরাহের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। এই অবৈধভাবে বালি উত্তোলনের কাজে আর কারা জড়িত, এই বড় চক্রের মাথা কে, কীভাবে বালি সরবরাহ করা হচ্ছিল, সবটা জানতে এখন তদন্তে নেমেছে পুলিশ। যদিও বসিরহাট-ইটিন্ডা শ্মশানঘাট সংলগ্ন ইছামতী থেকে বালি তোলার ঘটনা নতুন নয়। অক্টোবরের শুরুতেও ইছামতি নদী থেকে নৌকাবোঝাই করে বালি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। নৌকো করে সেই বালি নামিয়ে গাড়ি বোঝাই করে তা বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছিল। অতীতেও একাধিকবার এমন ঘটনা ঘটেছিল বলে দাবি স্থানীয়দের। তবুও ইছামতী থেকে অবৈধভাবে বালি-মাটি উত্তোলন কমছে না।
প্রশাসনের তরফে নজরদারি চালালেও দিনের পর দিন একই ঘটনা ঘটিয়েই চলেছেন বালি মাফিয়ারা। অভিযোগ, বর্তমানে হাসনাবাদের কাটাখালি, কাটাখালি সেতুর নীচের অংশ এবং বাদুড়িয়া সংলগ্ন ইছামতীর বিভিন্ন ঘাট এই অবৈধভাবে বালি-মাটি উত্তোলনের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই সীমান্ত পেরিয়ে কোচবিহারের সানিয়ানজান নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তুলতে গিয়ে ধরা পড়ে কয়েকজন বাংলাদেশি। এরপরেই বিএসএফের সঙ্গে তাঁদের তুমুল সংঘর্ষ বাধে। লাঠিসোঁটা নিয়ে সীমান্ত রক্ষা বাহিনীর উপর হামলা করে বাংলাদেশিরা, আত্মরক্ষার্থে শেষে গ্রেনেড ছোড়ে বিএসএফ বাহিনী। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?