চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘খুনে অভিযুক্ত’ শাহবাজের হাত ধরেই পাকিস্তানে ফিরল পরিবারতন্ত্র

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান রয়েছে পাকিস্তানেই।

আমেরিকার ‘নীল নকশা’ অনুযায়ী প্রধানমন্ত্রীর কুর্সি থেকে বিদায় নিতে হয়েছে ইমরান খানকে। তাঁর জায়গায় সোমবার দেশের নয়া প্রধানমন্ত্রী হয়েছেন মার্কিন দালাল হিসেবে পরিচিত ও খুনে অভিযুক্ত শাহবাজ শরিফ। আর ‘খুনে অভিযুক্ত’ শাহবাজের হাত ধরেই পাকিস্তানের ক্ষমতার অলিন্দে ফিরল পরিবারতন্ত্র। ফের লুটেরাদের রাজত্ব শুরু হল।

পাকিস্তানের রাজনীতি দীর্ঘদিন ধরেই পরিবারতন্ত্রের হাতে বন্দি ছিল। গত কয়েক দশক ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেশে ছড়ি ঘুরিয়েছে ভুট্টো ও শরিফ পরিবার।  দেশের ক্ষমতার শীর্ষে থাকার ফলে দুই পরিবারের সদস্য থেকে শুরু করে ঘনিষ্ঠরা দুর্নীতির সুবাদে হাজার-হাজার কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। দেশে তো বটেই বিদেশেও সম্পদের পাহাড় বানিয়েছেন।

ইতিহাস বলছে, ভুট্টো ও শরিফ পরিবার স্বাধীন পাকিস্তানকে শাসন করেছে ২১ বছরের বেশি। তার মধ্যে ১২ বছর ভুট্টো পরিবার ও নয় বছর শরিফ পরিবারের হাতেই ছিল দেশের ক্ষমতার চাবিকাঠি। ১৯৭৩ সালের ১৪ অগস্ট দেশের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণের মূলপাণ্ডা জুলফিকার আলি ভুট্টো। ৩ বছর ৩২৫ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। জীবনে প্রচুর অপকর্মের হোতাকে অবশ্য ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল। তাঁর কন্যা বেনজির ভুট্টো দুই দফায় দেশের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন। একবার এক বছর ২৪৭ দিনের জন্য ও একবার ৩ বছর ১৭ দিন প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন। তাঁকেও প্রাণ হারাতে হয়েছিল বিস্ফোরণে। ২০০৮ থেকে ২০১৩ সালে দেশের ক্ষমতায় ছিল ভুট্টো পরিবারের হাতে গড়া পাকিস্তান পিপলস পার্টি।

অন্যদিকে নওয়াজ শরিফ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৯০ সালের ৬ নভেম্বর। প্রথম দফায় ২ বছর ২৫৪ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৭ সালের ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। ক্ষমতায় ছিলেন ২ বছর ২৩৭ দিন। ২০১৩ সালের ৫ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু দুর্নীতির দায়ে এবং পানামা পেপারসে নাম থাকায় পাকিস্তান সুপ্রিম কোর্ট তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছিল। একাধিক মামলা থেকে বাঁচতে চিকি‍ৎসার অছিলায় দেশ থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছিলেন।

আমেরিকার ষড়যন্ত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে ইমরান খানকে। তাঁর জায়গায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশের আম আদমির কাছে লুটেরা হিসেবে পরিচিত শাহবাজ শরিফ। যিনি নওয়াজ শরিফের ছোট ভাই। ২০১৮ সালে ভোটে জিতে পাকিস্তানকে পরিবার তন্ত্রের রাজনীতির কবলমুক্ত করেছিলেন ইমরান খান। ফের চার বছরের মাথায় শাহবাজের হাত ধরে ফিরল পরিবারতন্ত্র।

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ