পাকিস্তানে ভারী বৃষ্টি- তুষারপাত, মৃত ৩৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি এবং তুষারপাত। এই  আবহাওয়ার কারণেই বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাস্তাঘাট । হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার এই বৃষ্টি এবং তুষারপাতের জেরে পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ জন ।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। যাদের মধ্যে অনেকেই  ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবহাওয়াবিদরা পাকিস্তানের এই তুষারপাত নিয়ে বেশ অবাক হয়েছেন।

 পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের এক আধিকারিক , এই তুষারপাতের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছে। তিনি আরও জানান, কয়েক মুহূর্তের জন্য’ হালকা শিলাবৃষ্টি হলে তা অবাক হওয়ার মতো কিছু নয়। তবে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তা অব্যাহত থাকাটা অস্বাভাবিক।উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বলেন, ‘যতদূর মনে পড়ে, প্রায় ২৫-৩০ বছর আগে কয়েক মিনিটের জন্য হালকা তুষারপাত হয়েছিল। এরপর আর তুষারপাত হয়নি।‘

প্রশাসনের তরফে জানান হয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অন্তত ১৫০টি বাড়ি পুরোপুরি ধ্বংস এবং ৫০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকদিন ধরে কয়েকটি জেলায় বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে প্রশাসন। তবে এখনই আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে পাকিস্তানের হাওয়া অফিস।

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক