পাকিস্তানে জ্বালানির হাহাকার, পেট্রল পাম্পে উপচে পড়ছে ভিড়

জ্বালানির জন্য ইতিমধ্যেই দেশে হাহাকার শুরু হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঠিক যেন শ্রীলঙ্কার প্রতিচ্ছবি। আর্থিক সঙ্কটের কারণে বিদেশ থেকে আমদানি করা যাচ্ছে না পেট্রল-ডিজেল। যে পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে তা দিয়ে বড়জোড় টেনেটুনে ১৫ দিন চলতে পারে। যদি ১৫ দিনের আগে জ্বালানি না আনা যায় তা হলে পেট্রল-ডিজেল শূন্য হয়ে যাবে মহম্মদ জিন্নাহর স্বপ্নের দেশ। আর জ্বালানি মিলবে না এই খবর ছড়িয়ে পড়তেই পেট্রল পাম্পগুলিতে গাড়ির দীর্ঘ লাইন লেগে গিয়েছে। জ্বালানির জন্য হাহাকার করছেন আম জনতা।

মজুত জ্বালানি তেল বাঁচাতে এতটাই মরিয়া শাহবাজ শরিফ সরকার যে গত রবিবারই এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম এক ধাক্কায় ১৬ শতাংশ বাড়িয়েছে জ্বালানি মন্ত্রক। ডিজেলের দাম পৌঁছে গিয়েছে ২৪৯ টাকা ৮০ পয়সাতে। মার্কিন ডলারের ভাঁড়ার নিঃশেষ হওয়ার মুখে পৌঁছেছে। যার ফলে বিদেশ থেকে নতুন করে তেল আমদানি করা যাচ্ছে না। গত ১৩ জানুয়ারি একটি সংস্থার থেকে তেল আসার কথা ছিল। কিন্তু জাহাজে তেল ভরার আগে লেটার অফ ক্রেডিট না পৌঁছনোয় ওই সংস্থা তেল পাঠাতে অস্বীকার করেছে।

রাষ্ট্রায়ত্ত পাকিস্তান স্টেট অয়েলের এক আধিকারিক মঙ্গলবার এক  আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘মাত্র ১৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। এখনই যদি তেল কেনার জন্য এলসি খোলা না যায় তাহলে ১৫ দিন বাদে এক ফোঁটা জ্বালানি পাওয়া যাবে না। সেক্ষেত্রে হয়তো শ্রীলঙ্কার মতো দেশের পেট্রল পাম্পগুলিকে বন্ধ রাখতে হবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও গাড়ির জন্য জ্বালানি বিক্রি করা হবে না।’

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?