পাকিস্তানের ভোটকেন্দ্রে চলল গুলি, নিহত নিরাপত্তাকর্মী  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে শুরু হয়েছে নির্বাচন। আর নির্বাচন শুরু হতেই ভোট কেন্দ্রে চলল গুলি। বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাংকের একটি ভোটকেন্দ্রে গোলাগুলি হয়। জানা গিয়েছে , এই গোলাগুলিতে নিহত হয়েছেন একজন নিরাপত্তা কর্মী। পাকিস্তানে  নির্বাচন শুরু হওয়ায় ভোট কেন্দ্রে বন্ধ হয়েছে মোবাইল ফোনের ব্যবহার।

এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের পঞ্চম জনবহুল দেশ এবং চারটি প্রদেশ- পাঞ্জাব, সিং, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া নিয়ে পরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।পাকিস্তানে ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১৮ বছরের বেশি বয়সী ১২ কোটি ৮০ লাখ মানুষ এদিন ভোটদানে অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার সারাদেশে ভোটগ্রহণের জন্য ৯০ হাজার ৫৮২টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব ।

এদিনের নির্বাচনে নির্বাচনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ৩৫ বছর বয়সী ছেলে লাহোর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিলাওয়াল ভুট্টো এই আসনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে জেলে রয়েছেন পিটিআই  প্রতিষ্ঠাতা ইমরান খান। পাশাপাশি পিটিআই হারিয়েছে তাদের ব্যাট প্রতীক।  এই আবহে কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী সেটাই এখন দেখার বিষয়।

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র