মাসুদ আজহারকে গ্রেফতার চেয়ে আফগানিস্তানকে চিঠি পাকিস্তানের

সাংহাই সহযোগিতা শীর্ষ সম্মেলনের আগে পাকিস্তানের চিঠির কথা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা কান্দাহার (Kandahar) বিমান ছিনতাই কাণ্ডের মূল পাণ্ডা মাওলানা মাসুদ আজহারকে (Maulana Masood Azhar) অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে চিঠি দিল পাকিস্তান সরকার (Pakistan Government)। আর সাংহাই সহযোগিতা শীর্ষ সম্মেলনের (Sanghai Co operation Organization Summit) আগে পাকিস্তানের চিঠির কথা প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে। এক সময়ে কুখ্যাত সন্ত্রাসীকে যারা মদত জুগিয়েছিল সেই পাকিস্তান সরকার কেন চিঠি পাঠাল তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও জাতিসঙ্ঘে (UN) আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি তথা তালিবান সরকারের অন্যতম শীর্ষ নেতা সুহেল শাহীন (Suhail Shaheen) পাকিস্তানের চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

কুখ্যাত জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ (Jaish e Mohammed) প্রধান মাসুদ আজহার (Masood Azhar) দীর্ঘদিন ধরেই পাকিস্তান সেনাবাহিনীর নিরাপদ আশ্রয়ে ছিল। কিন্তু আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে পাকিস্তান থেকে পালিয়ে কাবুলিওয়ালার দেশে ঘাঁটি গেড়েছেন। এক সময়ে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাসুদ বহু আফ্রিকান দেশে সন্ত্রাসবাদী হামলায় মদত দেওয়ার পাণ্ডা। তাকে সন্ত্রাসবাদের অন্যতম কুখ্যাত ‘প্রাণপুরুষ’ হিসেবে অভিহিত করা হয়।

পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আফগানিস্তানের তালিবান সরকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আফগানিস্তানের নানগারহার ও কানহারে গা ঢাকা দিয়ে রয়েছেন কুখ্যাত সন্ত্রাসী মাসুদ আজহার। যাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে নাশকতামূলক কাজকর্ম না চালাতে পারে তার জন্য অবিলম্বে জৈশ-ই-মহম্মদকে গ্রেফতার করা হোক। জঙ্গি নেতার বর্তমান ঠিকানা কী, তাও স্পষ্ট করে জানানো হোক।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক