প্রতিশোধ নিতেই ইরানে পাল্টা হামলা চালাল পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত লাগোয়া বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর  সেই হামলার প্রতিশোধ নিতেই এবার পথে নামল  পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান  ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।জানা  গিয়েছে ,  ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মির পোস্টে হামলা চালিয়েছে পাকিস্তান।তবে এই হামলার পর কোন প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শুধু তাই নয় এই ঘটনা নিয়ে ইরানের প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি ।

প্রসঙ্গত, গত ১৬ ই জানুয়ারি মঙ্গলবার  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জইশ আল-আদল গ্রুপের সদর দফতরে ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইরানের ‘আকাশসীমা লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে পাকিস্তান। পাশাপাশি ইরানকে সতর্ক করে দেয় পাকিস্তান।

মঙ্গলবার রাতে সীমান্ত লাগোয়া বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে জঙ্গি সংগঠন জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় প্রাণ হারায় দুই শিশু। গুরুতর আহত হন আরও তিনজন। হামলার খবর জানতে পেরেই ক্ষোভ উগরে দেয় পাকিস্তান বিদেশ মন্ত্রক। এই ঘটনার পর ইসলামাবাদে নিযুক্ত ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাঁকে জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত করার মূল্য চোকাতে হবে তেহরানকে। যদিও ইরানের বক্তব্য ছিল, বালুচিস্তানে সক্রিয় জঙ্গি সংগঠন জইশ আল আদেল লাগাতার নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওই জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দিতেই হামলা চালানো হয়েছে।

এই ঘটনার পর পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ জানান, ‘পাকিস্তান ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত (বর্তমানে তেহরানে রয়েছেন) বহিষ্কার করা হয়েছে। তাঁকে পাকিস্তানে না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।’ ইরানের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে  পাক বিদেশ মন্ত্রক।

ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

অঙ্কের সিলেবাসে বড়সড় বদল! বাংলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছে বৈদিক গণিত

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে ঝুলিয়ে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

‘আমেরিকানরা বিরক্ত হলে ইজরায়েলের প্রধানমন্ত্রী হব’, ট্রাম্পের মন্তব্যে ঝড়

খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়লেও ‘ফর্ম ৬’ পূরণ করে তোলা যাবে, ঘোষণা নির্বাচন কমিশনের

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ