পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে নিহত ২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে নিহত হয়েছেন ২৫ জন। এই ঘটনায় আহতের সংখ্যা প্রায় আরো ২১ জন। মঙ্গলবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত রবিবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন ২৫ জন। সেলেনডিন পৌরসভা এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে যায়। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা এই বিষয় নিয়ে বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন জলে ভেসে গেছে। অন্যদিকে সড়ক থেকে পড়ে যাওয়া বাসটি গিরিখাতের ভেতরে কিছু ঝোপের মধ্যে আটকে ছিল। সে কারণে  জলের স্রোতে ভেসে যেতে পারে নি বাসটি। পরে পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার কে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

পেরুতে বড় বড় সড়ক দুর্ঘটনার খবর প্রায়শই শোনা যায়, এর কারণ হিসেবে জানা গেছে, যানবাহনের উচ্চগতি, ভাঙাচোরা সড়ক, ট্রাফিক আইন নিয়ে জ্ঞান ও সচেতনতার অভাব, আইন বাস্তবায়নে শিথিলতা এসব দুর্ঘটনার কারণ। তবে এটাই প্রথমবার নয়, গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত জানুয়ারিতেও পেরুর হুয়ানকায়ো শহর থেকে আন্দিজ পর্বতমালার ভেতর দিয়ে হুয়ান্টা শহরে যাওয়ার সময় একটি নৈশ্য কোচ সড়ক থেকে ৬৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গিয়েছিল। ওই দুর্ঘটনাতেও ২৫ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরো ৩৫ জন।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’