আরও ছাঁটাই ফিলিপসে, এবার চাকরি গেল ছয় হাজার কর্মীর

তিন মাসের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছাঁটাই অব্যাহত ফিলিপসে। এবার চাকরি গেল ছয় হাজার কর্মীর। সোমবার সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে এই কর্মী ছাঁটাইয়ের খবর দেওয়া হয়েছে। 

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সংস্থার সিইও রয় জ্যাকবসের। জানিয়েছেন, সংস্থার তৈরি স্লিপ ডিভাইস যন্ত্র বিক্রি হচ্ছে না। সংস্থা লোকসানে চলছে। সেই লোকসান বন্ধ করার একমাত্র রাস্তা কর্মী ছাঁটাই। বাধ্য হয়ে সেই রাস্তায় হাঁটতে হল।

মাত্র তিন মাস আগেই ফিলিপস এক ধাক্কায় চার হাজার কর্মী ছাঁটাই করে। সে লপ্তে ছাঁটাইয়ের পর সংস্থার বাকি কর্মীরা রীতিমতো ছিলেন উদ্বেগে। তাদের আশঙ্কা ছিল ছাঁটাইয়ের। আশঙ্কা সত্যি প্রমাণিত হল।    

সংস্থার চিফ এগজিকিউটিভ পদে দায়িত্বভার গ্রহণের পরে পরেই রয় জ্যাকবস কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, সংস্থার তৈরি স্লিপ ডিভাইস যন্ত্রে ত্রুটি পাওয়া গিয়েছে। ফলে, সংস্থাকে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর্থিক ক্ষতির পরিমাণ ১.২৮ বিলিয়ন ইউরো। এই লোকসান পুষিয়ে উঠতে হলে কর্মী ছাঁটাই একমাত্র রাস্তা। প্রথম দফায় চার হাজার কর্মী ছাঁটাই করে ফিলিপস। দ্বিতীয় দফায় সেটা বেড়ে হল ছয় হাজার। মাত্র তিন মাসের মধ্যে সংস্থার ১০ হাজার কর্মী কাজ হারালেন। এটা ধরে নেওয়া যেতে পারে, আগামীদিনেও কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটবে ফিলিপস। 

ফিলিপসের পাশাপাশি অন্য়ান্য সংস্থাও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোথাও ছাঁটাইয়ের পরিবর্তে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা হ্রাস করেছে। 

আরও পড়ুন কর্মী ছাঁটাই প্রসঙ্গে সুন্দর পিচাই: আমায় বাধ্য করা হয়েছে

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম