ভারতে ডিজিটাইজেশনে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল, ঘোষণা পিচাইয়ের

ওয়াশিংটনে শুক্রবার ভারতের প্রধানমনত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন গুগল সিইও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মুনাফা লুটতে ভারতকেই পাখির চোখ করছে সার্চ জায়ান্ট গুগল। আর তাই আগামী কয়েক বছরে ভারতে ডিজিটাইটেশনের ক্ষেত্রে আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি। শুক্রবার মার্কিন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ শেষে এ কথা জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। পাশাপাশি ভারতে নির্বিঘ্নে বেওসা চালাতে মোদিকে খুশি রাখতে গুজরাতের জিআইএফটি সিটিতে সংস্থার ফিনটেক অপারেশন কেন্দ্র খোলার কথাও ঘোষণা করেছেন গুগল সিইও।

গত ২০১৬ সালে প্রথমবার নোটবন্দির ঘোষণা করার আগেই দেশকে ডিজিটাল ইন্ডিয়া বানানোর লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত কয়েক বছরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইনের ব্যবহার অনেকটাই বেড়েছে। যদিও ওই ডিজিটাল পেমেন্টের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। সাইবার হামলায় জীবনের গচ্ছিত সঞ্চয় খুঁইয়েছেন। যদিও তা ব্যতিক্রমী গটনা বলেই মনে করছেন মোদি সরকারের শীর্ষ আধিকারিকরা।

তিন দিনের সফরে আসা ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে বৃহস্পতিবার হোয়াইট হাউসে যে নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাতে সস্ত্রীক হাজির ছিলেন গুগল সিইও সুন্দর পিচাই। শুক্রবার মোদির সঙ্গে আলাদা করে দেখা করেন সার্চ ইঞ্জিন জায়ান্ট সংস্থার কর্ণধার। ওই সাক্ষা‍ৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পিচাই বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক মার্কিন সফরের সময়ে তাঁর সঙ্গে সাক্ষা‍ৎ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভারতে ডিজিটাইটেশন তহবিলে আমরা আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করব। যেভাবে ভারতে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি নেওয়া হয়েছে তা যথেষ্টই প্রশংসার। আমার মনে হয় ডিজিটাল ইন্ডিয়া অন্যান্য দেশের ক্ষেত্রে ব্লু প্রিন্ট হয়ে দাঁড়াবে।’

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ