গাজার হাসপাতাল চত্বরে লাশের স্তুপ, খুবলে খাচ্ছে কুকুর

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েলি হামলায় গাজা উপত্যকার চারপাশে ছড়িয়ে মৃতদেহের স্তূপ। মঙ্গলবার গাজার চিকিৎসকরা জানিয়েছেন, গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের ভেতরে ও আশপাশে মৃতদেহ স্তূপ হয়ে পচতে শুরু হয়েছে। হামাস শাসিত  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মারওয়ান আল-বারশ জানিয়েছে,’ বর্তমানে মৃত দেহগুলি স্তূপ করে রাখা হয়েছে ।  জ্বালানির অভাবে সেই দেহগুলির দাহ কোঁড়া সম্ভব হয়নি। হাসপাতালের মর্গের অবস্থা আরও খারাপ।‘  বর্তমানে ইজরায়েলি বাহিনি বিদ্যুৎ – এর জেনারেটরগুলো লক্ষ্য করে  হামলা চালাচ্ছে।

এই হামলার জেরে হাসপাতালগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মৃতদেহগুলোতে পচন ধরেছে।  গাজার প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, বর্তমানে তাঁরা মৃত দেহগুলিকে দাহ করার জন্য ইজরায়েলি বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে।  যাতে হাসপাতালের ভেতরে মৃতদেহ  দাহ করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি গাজার প্রশাসন জানান,  কেউ হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে সরাসরি গুলি করচ্ছে ইজরায়েল বাহিনী । তবে ইসরায়েল দাবি করেছে, আল-শিফার হাসপাতালের  নিচে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে। তাই তাঁরা কাউকে ওই হাসপাতাল থেকে বের হতে দিচ্ছেন না। তবে ইজরায়েল বাহিনীর এই দাবি অস্বীকার করেছে গাজার প্রশাসন।

বর্তমানে  আল-শিফার হাসপাতালের ৩৯ জন শিশুর  মধ্যে তিনটি শিশু মারা গেছে। জানা গিয়েছে , ইজরায়েলি হামলার জেরে গাজায় জ্বালানির কেন্দ্রগুলি শুকিয়ে গেছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। কবে  থামবে এই যুদ্ধ সেই দিকেই তাকিয়ে আছে বিশ্বে রাজনৈতিক মহল।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়