জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

শনিবার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (Richard Nixon)। পাক সেনাদের ধর্ষণ আর হত্যালীলাকে সরাসরিই সমর্থন জানিয়েছিল তৎকালীন মার্কিন প্রশাসনের। ইতিহাসের সেই কালো দিনের কথা ভুলে ইদানিং মার্কিন ভজনায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে শুক্রবারই পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশের প্রশংসা করেছিল মার্কিন প্রশাসন। আর তার ২৪ ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেনকে বাংলাদেশ সফরের (Bangladesh Visit) আমন্ত্রণ জানালেন মুজিবকন্যা।

শনিবার হোয়াইট হাউসে (White House) মার্কিন প্রেসিডেন্টের (US President) সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (Bangladesh Envoy To US) শহীদুল ইসলাম (Shahidul Islam)। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনার (Sk. Hasina) পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে (US President) বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। এদিন বাইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে আপ্লুত হয়ে টুইটারে (Twitter) দুটি ছবি পোস্ট করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত। সেই সঙ্গে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন, ‘ হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।’

যদিও স্বাধীন বাংলাদেশে এখনও পর্যন্ত কোনও মার্কিন প্রেসিডেন্ট পা রাখেননি। বিল ক্লিন্টন (Bill Clinton), বারাক ওবামা (Barac Obama), ডোনাল্ড ট্রাম্পরা (Donald Trump)ভারত-পাকিস্তান সফর করলেও কখনও ঢাকায় আসার কথা ভাবেননি। আমন্ত্রণ জানালেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে আসবেন বলে মনে করছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী