চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এখনও বেঁচে আছি’, শারীরিক অবস্থা জানতে চাওয়ায় জবাব পোপের

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের প্রথম সপ্তাহেই অস্ত্রোপচার হয়েছিল পোপ ফ্রান্সিসের। তবে সেই অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠতে পারেননি ৮৬ বছর বয়সী ধর্মগুরু। উপরন্তু শ্বাসকষ্ট শুরু হয়েছে। আর ওই শ্বাসকষ্টের কারণেই বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে এক সম্মেলনে ভাষণ এড়িয়ে গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। পরিবর্তে সম্মেলনের প্রতিনিধিদের মধ্যে লিখিত ভাষণ বিলি করা হয়। সম্মেলনে উপস্থিত এক প্রতিনিধি পোপের কাছে জানতে চেয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা। জবাবে কিছুটা মজা করেই ৮৬ বছর বয়সী ধর্মগুরু বলেন, ‘এখনও বেঁচে আছি।’

গত ৭ জুন পোপ ফ্রান্সিসের হার্নিয়া অপারেশন করেন চিকি‍ৎকরা। ওই অস্ত্রোপচারের জন্য নয় দিন হাসপাতালে কাটাতে হয়েছিল খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরুকে। গত শুক্রবারই হাসপাতাল থেকে ফিরেছেন ভ্যাটিকান সিটিতে। আর ফিরেই ফের কর্মব্যস্ত হয়ে পড়েছেন। কিউবা ও ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষা‍ৎও করেছেন। বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি ছিল ৮৬ বছর বয়সী ধর্মগুরুর। ক্যাথলিক ওরিয়েন্টাল চার্চের প্রতিনিধিদের এক সম্মেলনে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সংগঠনের শীর্ষ আধিকারিকদের পোপ জানিয়ে দেন, শরীর ভালো নয়। এখনও বেহুঁশ করার ওষুধের ঘোর কাটেনি। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফলে তার পক্ষে বেশিক্ষণ কথা বলা সম্ভব হবে না। তিনি ভাষণে যা বলতেন তা লিখিত আকারে প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে। যদিও ভ্যাটিকান সিটির এক মুখপাত্র জানিয়েছেন, হার্নিয়া অপারেশনের পরে সেরে উঠতে অনেকটা সময় লাগবে। তাই পোপ ফ্রান্সিসের বেশ কিছু কর্মসূচি কাটছাঁট করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ