‘গভীর উদ্বেগের’, জাতিসঙ্ঘে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি তুললেন বিদেশমন্ত্রী

সরাসরি নাম না করে মস্কোকে খোঁচা দিয়ে বলেছেন, ‘এটা যুদ্ধ করার সময় নয়।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় সে দিকে খেয়াল রেখে শেষ পর্যন্ত রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে ডিগবাজি খেলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)। বৃহস্পতিবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভায় (UN Security Council) রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে প্রাণঘাতী লড়াই বন্ধের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সরাসরি নাম না করে মস্কোকে (Moscow) খোঁচা দিয়ে বলেছেন, ‘এটা যুদ্ধ করার সময় নয়।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রাশিয়া (Russia) সামরিক অভিযান শুরু করার পরেই ‘ধরি মাছ, না ছুঁই পানি’ নীতি নিয়ে চলছিল নয়াদিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের শক্তিশালী দেশগুলি যখন সরাসরি রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে, তখন বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখা ভারত যুযুধান দুই পক্ষ থেকে ‘সমদুরত্ব’ বজায় রাখার মতো সুবিধাবাদী নীতি আঁকড়ে ধরেছিল। ফলে আন্তর্জাতিক মহলে ধীরে-ধীরে কোনঠাসা হয়ে পড়েছিল মোদি সরকার (Modi Government)।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) সভায় রাশিয়ার বিরুদ্ধে সুর চড়ালেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (External Affairs Minister S Jaishankar)। এদিন তিনি বলেন, ‘ইউক্রেনে যে সঙ্ঘাত চলছে তা গভীর উদ্বেগের। গোটা বিশ্বের মানুষই ওই সঙ্ঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বিশ্বকে এক বড় সমস্যার মুখোমুখি করেছে ওই সঙ্ঘাত। অবিলম্বে উচিত ওই সঙ্ঘাত বন্ধ করা। আলোচনা ও কূটনৈতিক দৌত্যের মাধ্যমেই ওই সঙ্ঘাতের নিরসন হওয়া উচিত। সঙ্ঘাত ঘিরে যাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন কোনওভাবেই লঙ্ঘিত না হয়, সে দিকে নজর দেওয়া উচিত।’

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল