এই মুহূর্তে

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা হুসেইনি খামেনেইয়ের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন এবং তেহরানের প্রতি মস্কোর পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক অভিনন্দন বার্তায় পুতিন নতুন নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মুজতবা খামেনেই তাঁর পিতার আদর্শ ও রাজনৈতিক ধারা সন্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং সেই পথেই দেশ পরিচালনা করবেন। 

পুতিন আরও বলেন, বর্তমান জটিল ও সংকটপূর্ণ সময়ে মুজতবা খামেনেই ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে ইরানের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন ও সংহতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে দেশের ভেতরের পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় ইরান সরকারও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, বিদেশে বসবাসরত কোনো ইরানি নাগরিক যদি শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করে বা তাদের প্রতি সমর্থন জানায়, তাহলে আইন অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন: ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত অক্টোবর মাসে অনুমোদিত একটি আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই আইনে জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী গোয়েন্দা তৎপরতা প্রতিরোধ এবং তথাকথিত ‘জায়নবাদী শাসন’ ও শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা ঠেকানোর বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনেইয়ের নেতৃত্ব গ্রহণ এবং রাশিয়ার প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আমেরিকার হয়ে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাল তুরস্ক, ভূমধ্যসাগরে মোতায়েন যুদ্ধজাহাজ

ইরানের হামলার আশঙ্কায় আবুধাবিতে বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির

লাদেন-মাদুরোকে কব্জা করা বিশেষ ফোর্সকে ইরান পাঠাচ্ছেন ট্রাম্প, এবার টার্গেট কে?

ইরানের এই ছোট্ট দ্বীপে হামলা হলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানুন বিস্তারিত

মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ