গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দিদের মুক্তি নয়: হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইজরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কোনও বন্দিকে মুক্তি দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল হামাস। মস্কো সফররত হামাসের অন্যতম নেতা আবু হামিদ এক রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বলেন, ‘আগে ইজরায়েলকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করতে হবে। তার পরেই ইজরায়েল থেকে গাজা ভূখণ্ডে অপহরণ করে নিয়ে আসা বন্দিদের মুক্তির বিষয়টি চিন্তাভাবনা করা হবে।’

গত ৭ অক্টোবর ইজরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাসের সদস্যরা। শুধু তাই ইজরায়েল থেকে কয়েকশো সেনা-পুলিশ ও বেসামরিক নাগরিককে তুলে গাজায় নিয়ে এসেছে। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তবে মোট কতজনকে হামাস বন্দি করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইজরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি দাবি করেছেন, ‘২২৬ জনকে বন্দি করে রেখেছে হামাস।’

জাতিসঙ্ঘ থেকে শুরু করে একাধিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে নিরীহ বেসামরিক নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য হামাসের কাছে লাগাতার অনুরোধ জানানো হচ্ছে। মানবিক কারণ দেখিয়ে এখনও পর্যন্ত চার বন্দিকে মুক্তি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। গত ২০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সম্পর্কে মা-মেয়ে জুডিথ ও নাটালি রানানকে প্রথমে মুক্তি দেওয়া হয়। এর পর গত  ২৩ অক্টোবর  ৮৫ বছর বয়সী ইয়োচেভ লিফসচিৎজ এবং ৭৯ বছর বয়সী নুরিট কুপার মুক্তি পান। গতকাল বৃহস্পতিবারই আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘গাজায় ইজরায়েলের বোমা হামলায় ৫০ জনের মতো বন্দি মারা গিয়েছেন।’

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আগামী এক বছরে ১ কোটি পড়ুয়াকে এআই শেখানো হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?