তিন রাত দুবাই বিমানবন্দরে আটক বাংলাদেশের ক্রিকেটার নাহিদ ও রিশাদ, কিন্তু কেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ দলের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। বুধবার দলের সঙ্গে তাঁরা দুবাই বিমানবন্দরে নামেন। সেই সময় বাংলাদেশের বাকি সদস্য বেরিয়ে গেলেও তাঁদের দুজনকে আটকে রাখে দুবাই বিমান বন্দরের কর্মীরা। জানা গিয়েছে, ইমিগ্রেশনের জটিলতার কারণে ওই বিমানবন্দরেই প্রায় তিন রাত কাটাতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটার নাহিদ ও রিশাদকে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই বিষয়টি সামনে এসেছে।

সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছে তার জেরে পিএসএল (Pakistan Super League) স্থগিত করা হয়েছে। সেই কারণে ১০ মে দুবাই হয়ে ঢাকায় ফিরছিলেন নাহিদ ও রিশাদ। এর ঠিক চার দিন পরই সংযুক্ত আরব আমিরশাহি সফরের জন্য বাংলাদেশ দলের প্রথম অংশ হয়ে আবার দুবাইয়ে পৌঁছায় নাহিদ ও রিশাদ।

তবে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে কেন ইমিগ্রেশনের জন্য আটকে থাকতে হয় তা এখনও সম্পূর্ণ স্পষ্ট ভাবে জানা যায়নি। একটি সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী, পিএসএলে খেলে ফেরার পথে কোনও একটি জটিলতার কারণে এমনটি হয়েছে বলে ধারণা।

জানা গিয়েছে, নাহিদ ও রিশাদ আটকে পড়ার পর সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ প্রচেষ্টায় তাঁদের বিমানবন্দর থেকে বের করতে পেড়েছে। এই সমস্ত জটিলতার কারণে দু’জনকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে, কী কারণে আটকে থাকতে হয় ও কীভাবেই বা তাঁরা ছাড়া পেলেন বিমানবন্দর থেকে তা এখনও জানা যায়নি।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম