‘গরুর গিলে ফেলা’ রোলেক্স ঘড়ি পাওয়া গেল ৫০ বছর পর

Share:

নিজস্ব প্রতিনিধি : ৫০ বছর আগে নিজের দামী রোলেক্স ঘড়ি হারিয়ে ফেলেছিলেন ব্রিটেনের কৃষক জেমস স্টিল। ভেবেছিলেন ঘাস খাওয়ার সঙ্গে সঙ্গে গরু হয়ত তাঁর সাধের ঘড়িটি খেয়ে ফেলেছে। ঘড়িটি যে কোনওদিন পাবেন, সেকথা কল্পনাও করেননি তিনি। তবে শেষ পর্যন্ত ক্ষেতের এক প্রান্তে কাদার ভিতর থেকে উদ্ধার হল হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি।

ব্রিটেনের শ্রপশায়ারে ওসওয়েস্ট্রির বাসিন্দা জেমস স্টিল। জেমসের এখন বয়স ৯৫ বছর। সত্তরের দশকের প্রথম দিকে রোলেক্স ঘড়িটি হারিয়ে ফেলেছিলেন এই কৃষক। সম্প্রতি জেমসের জমিতে ধাতুর খোঁজে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। তখনই জমি থেকে উদ্ধার হয় দামি ঘড়িটি। দীর্ঘদিন পর কর্দমাক্ত এলাকা থেকে ঘড়িটি উদ্ধার হওয়ায় কিছুটা সবুজাভ হয়ে গিয়েছে সেটি। তবে ঘড়িটি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। মেটল ডিরেক্টরিস্ট ল্যাম কিং ঘড়িটিকে প্রথমে দেখতে পান ও সেটি জোমসকে ফেরত দেন।

দীর্ঘদিন পর ঘড়িটি ফেরত পাওয়ার পর স্বভাবতই উচ্ছ্বসিত জেমস। সংবাদ সংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস জানিয়েছেন, ঘড়িটিকে যে কোনওদিন পাব, ভাবতেও পারিনি। পুরনো ঘড়িটিকে পেয়ে খুবই ভালো লাগছে। তবে ঘড়িটিতে সারানোর ব্যাপারে এখনই কোনও চিন্তাভাবনা করছেন না জেমস স্টিল।

 

 

 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়