ডুবন্ত আল নাসেরের কাণ্ডারি সেই রোনাল্ডো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাড় যতই বুড়ো হোক, ভেলকি দিতে তিনি আজও ওস্তাদ। ঠিক দশ বছর আগেও যেমন তিনি ছিলেন, বর্তমানেও তেমনই রয়েছেন। পিছিয়ে থাকা দলকে খেলায় ফিরিয়ে এনে জয় উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে জোড়া গোল করে আবারও প্রমাণ করলেন কেন তিনি এবং মেসি ভিন্ন বিশ্ব ফুটবল শূন্য।

শনিবার  মধ্যরাতে আল রিয়াধের সঙ্গে খেলা চিল আল নাসেরের। রোনাল্ডো আল নাসেরের তারকা ফুটবলার। ২-১ গোলে জয় পেয়েছে রোনাল্ডোর ক্লাব। ম্যাচের দুটি গোলই করেছেন সিআর সেভেন। কার্যত তিনিই উতরে দিয়েছেন আল নাসেরকে। পরপর দুই ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ম্যাচের প্রথমার্ধে ফায়েজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় আল নাসের এবং রোনাল্ডোর কল্যাণেই।

৫৬তম মিনিটে সাদিও মানের বাড়ানো বলে গোল করে দলকে সমতায় ফেরান রোনাল্ডো। এরপর ৬৪তম মিনিটে মানের কাটব্যাক বিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন। বল চলে যায় রোনাল্ডোর পায়ে। সেখান ফের জালে বল জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।

টানা চার ম্যাচে গোল করে চলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ৭২টি। সব প্রতিযোগোগিতা মিলিয়ে তাঁর কেরিয়ারে গোল এখন ৯৩৩টি।

গত সপ্তাহেও আল হিলালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। প্রসঙ্গত,  লিগ টেবিলে ২৭ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসের। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল এবং ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা