দৈনিক বেতন ৪৮ কোটি টাকা, চেনেন নাকি বিশ্বের সবচেয়ে দামী ভারতীয় সিইও’কে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারী সিইও কে জানেন?

গুগলের সুন্দর পিচাই? মোটেও নয়।

মাইক্রোসফটের সত্য নাদেলা? না সঠিক জবাব হল না।

মেটার মার্ক জাকারবার্গ? আজ্ঞে না এবারের উত্তরেও ডাহা ফেল করেছেন।

এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে দামী সিইও একজন ভারতীয়। আর তাঁর নাম হল-জগদীপ সিংহ। মাসে কত বেতন পান জানেন? শুনলে চোখ কপালে উঠবে। এমনকি হৃদস্পন্দনও ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে। কেননা, জগদীপ সিংহের প্রতিদিনের বেতনই হল ৪৮ কোটি টাকা। অর্থা‍ৎ বছরে বেতন-ভাতা বাবদ তাঁর আয় ১৭ হাজার ৫০০ কোটি টাকা। যেখানে একজন মানুষ সারাজীবনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, সেখানে প্রতি ঘন্টায় ২ কোটি টাকা করে আয় করেন কোয়ান্টামস্কেপের প্রতিষ্ঠাতা-সিইও জগদীপ সিংহ।

বিশ্বের সবচেয়ে বেতনধারী সিইও জগদীপ সিংহের শিক্ষাগত যোগ্যতা কী জানেন? মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পর ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলে হাউজ থেকে এমবিএ করেন। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করেন। মাত্র ১৫ বছর বয়সেই একজন প্রযুক্তি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন জগদীপ। তার পরে বিশ্বের নামী প্রযুক্তি সংস্থা এইচপি ও সান মাইক্রোসিস্টেমের শীর্ষ পদাধিকারী হিসাবেও দায়িত্ব সামলেছিলেন। ।

এর পর ২০১০ সালে  জগদীপ সিংহ নিজেই ‘কোয়ান্টামস্কেপ’ নামে এক প্রযুক্তি সংস্থা গড়ে তোলেন। ওই সংস্থার প্রতিষ্ঠাতা সিইও হিসাবে দায়িত্ব পালন করেন। মূলত বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি কী করে শক্তিশালী ও উন্নত করা যায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে থাকেন। লিথিয়াম ও আয়ান সমৃদ্ধ ব্যাটারির পরিবর্তে নয়া রাসায়নিক ও খনিজ পদার্থ ব্যবহার করে বৈদ্যুতিন ব্যাটারিকে আরও শক্তিশালী হিসাবে গড়ে তোলেন। জগদীপের উদ্ভাবিত শুধু দীর্ঘদিন ধরে যে চলে তাই নয়, সুরক্ষার ক্ষেত্রেও নয়া দিগন্ত খুলে দিয়েছে। আর জগদীপের সংস্থার অভূতপূর্ব সাফল্য দেখে বিনিয়োগে এগিয়ে এসেছে বিল গেটসের মাইক্রোসফট এবং ভোকস ওয়াগনের মতো বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থাও। গত বছরের ফেব্রুয়ারি মাসেই নিজের প্রতিষ্ঠিত কোয়ান্টামস্কেপের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জগদীপ সিংহ। কিন্তু সংস্থার পরিচালন সমিতির সদস্যরা তাঁকে ছাড়তে চাননি। পথ প্রদর্শক পদে রেখে দিয়েছেন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের