সুদানের উত্তর করদোফানে আরএসএফের ড্রোন হামলা, মৃত্যু মহিলা ও শিশু সহ প্রায় ৪০ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অত্যাচারে জর্জরিত সুদান। সুদানের উত্তর করদোফানে আরএসএফ-এর ড্রোন হামলায় প্রায় ৪০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তা । করদোফানে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে আরএসএফ-এর চালানো হামলায় মৃতদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে। গোটা এলাকাজুড়ে এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কর্দোফানের মানবিক বিষয়ক কমিশনার বলেছেন, প্রাদেশিক রাজধানী এল-ওবাইদের পূর্বে আল-লুয়েব গ্রামে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তিনি এটি এই আক্রমণকে ” সাধারণ নাগরিকদের বিরুদ্ধে আরএসএফের বারবার নৃশংসতার সঙ্গে যুক্ত একটি নতুন অপরাধ” হিসাবে বর্ণনা করেছে। হামলায় বেশ কয়েকজন নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিও নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি। রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরএসএফকে অবিলম্বে “সন্ত্রাসী সংগঠন” হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছে। অভিযোগ করা হয়েছে যে, “নিরস্ত্র সাধারণ নাগরিকদের বিরুদ্ধে জাতিগত এবং বর্ণগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ করা হচ্ছে।”

আরএসএফ ল-ওবাইদে আক্রমণ শুরু করার কথা বলার পরপরই এই আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গা দিয়ে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) অনুমান করেছে যে অক্টোবরের শেষের দিক থেকে উত্তর ও দক্ষিণ করদোফান অঞ্চলে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে ৩৮,০০০ এরও বেশি মানুষ পালিয়ে গিয়েছে। সুদানী সেনাবাহিনীর  সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবে RSF সম্প্রতি উত্তর করদোফনের বারা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও তারা এলাকার সাধারণ নাগরিকদের  লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। 

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

দেবী দুর্গার কাছে গয়না খুলে যেতে হয় গৃহবধূদের, ১৮০ বছরের রীতি ভুঁইয়াবাড়িতে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট