রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড রাশিয়ায়। অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও এক জন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে কুব্রিনস্ক গ্রামে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক জরুরি পরিষেবা কর্মী মোতায়েন করা হয়। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, কুব্রিনস্ক গ্রামের একটি পাইরোটেকনিক্স কারখানায় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে কারখানার একাধিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জরুরি পরিষেবা বাহিনী। প্রায় ১০০ জন কর্মী আগুন নেভানোর কাজে যুক্ত ছিলেন বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরও ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে, পুড়ে যাওয়া একটি স্থাপনার ধ্বংসস্তূপ থেকে এখনও আগুনের ফুলকি বেরোচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে একটি ফৌজদারি মামলাও করা হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুন: IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

ইয়ারোস্লাভল অঞ্চলের প্রসিকিউশন সার্ভিসও পৃথকভাবে ঘটনার তদন্ত করছে। কারখানাটিতে নিরাপত্তা সংক্রান্ত কোনও নিয়ম ভাঙা হয়েছিল কি না এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক