শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ! ইউক্রেনে ভয়ঙ্কর শক্তিশালী ICBM ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইউক্রেনকে লক্ষ্য করে ভয়ঙ্কর শক্তিশালী ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) ছুড়ল রুশ সেনারা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল মস্কো। কূটনীতিবিদ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন এবং দেশটির মিত্র রাষ্ট্রগুলিকে বিশেষ বার্তা দিতেই আইসিবিএম ব্যবহার করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। আর ওই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।

রুশ ও ইউক্রেনের যুদ্ধ ইতিমধ্যেই ১,০০০ দিন পার করেছে। সম্প্রতি ভোলদিমির জেলেনস্কির দেশকে রাশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমোদন দিয়েছিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, মানুষ মারার জন্য মাইন ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। আমেররিকার ওই সিদ্ধান্তে বেজায় চটেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মঙ্গলবারই (১৯ নভেম্বর) তিনি শত্রুপক্ষকে লক্ষ্য করে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। সেই অনুমতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইউক্রেন প্রতিরক্ষা বাহিনী। যদিও সব কয়টি ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছিল রুশ সেনারা।

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিতে এদিন সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে বেশ কয়েকটি আইসিবিএম ছোড়ে রুশ সেনা। অস্ত্ররাখান এলাকায় ওই হামলা চালানো হয়। রাশিয়ার আইসিবিএম হামলার কথা স্বীকার করলেও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে বিস্তাররিত কিছু জানাতে চায়নি ইউক্রেনের বায়ু সেনা।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪