আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টকে অপরাধীদের তালিকাভুক্ত করল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ওই পদক্ষেপের পাল্টা হিসাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড অপরাধীদের তালিকাভুক্ত করল রাশিয়া। সোমবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফৌজদারি আইনের আওতাতেই আইসিসি’র প্রেসিডেন্টকে ওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল মস্কো। গত ১৯ মাস ধরে চলছে দু’দেশের লড়াই। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ এনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপরাধী হিসেবে ঘোষণা করে গত মার্চ মাসে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই সঙ্গে যে সমস্ত দেশ আইসিসির সদস্য তাদের ওই নির্দেশ কার্যকর করতে বলা হয়।

পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোর পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মূলপাণ্ডা তথা আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম খান ও বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চলতি মাসেই ইউক্রেনের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট পিওতর হফমানস্কি। রুশ সেনাদের বিচারের আওতায় আনতেই ওই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি মোটেও ভালভাবে মেনে নেয়নি মস্কো। সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টকে ওয়ান্টেড তালিকায় রেখে তা স্পষ্ট করে দিয়েছে পুতিন প্রশাসন।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে