আমেরিকা ভ্রমণে নাগরিকদের না যাওয়ার নির্দেশ রাশিয়ার, তবে কী সামনেই মহা যুদ্ধ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই আমেরিকার সঙ্গে সাপে নেউলের সম্পর্ক রাশিয়ার। তবে এবার আমেরিকার কুর্সি বদল হয়েছে। জো বাইডেনের রাজত্ব শেষ। আগামী জানুয়ারীতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বসবেন। অনেকে ভেবেছিলেন ট্রাম্পের আমলে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। কিন্তু মস্কো বলছে অন্য কথা। সম্প্রতি সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট বাসারের পতন নিয়ে কঠোর সমালোচনা করেছিল আমেরিকা। আর তাতেই ক্ষুব্ধ পুতিনের দেশ। এবার নিজেদের নাগরিকদের আমেরিকা ও অন্যান্য পশ্চিমাদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে পুতিন প্রশাসন।

এই নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্কতা জারি করে জানিয়েছেন, আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশরা। তাই ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের মুখে রাশিয়ান নাগরিকদের আগামী সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কিছু ইইউ দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে মস্কো।

আমেরিকার সঙ্গে রাশিয়ার জটিল সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যক্তি পর্যায়ে আমেরিকা সফর এই মুহূর্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই রুশ নাগরিকদের কানাডা ও ইউরোপের দেশগুলোতেও ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন।

অন্যদিকে আমেরিকাও ও নিজেদের নাগরিকদের রাশিয়ায় সফর থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনিরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা আমেরিকা ও ইজরায়েলের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি। পুতিনও বিষষটা ভাল চোখে দেখে নি। আসাদের পতনে আমেরিকার হাত রয়েছে বলে মনে করছেন তিনি। 

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?