চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেহাত ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর, ভয়ে পালাচ্ছে রুশ সেনা

আন্তর্জাতিক ডেস্ক:  তথাকথিত দূর্বল ইউক্রেন সেনার কাছে বড় ধরনের ধাক্কা খেল শক্তিধর পুতিন বাহিনী।

তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে খারকিভ প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ইজিয়ুম। ধাক্কা খেয়েছে এতটাই যে রুশ সেনা ওই শহরে তাদের ছাউনি বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন বাহিনীর সাঁড়াশি আক্রমণে পুতিন বাহিনী পিছু হঠতে শুরু করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি উদ্ধৃত করে সে দেশের সরকারি প্রচারমাধ্যম তাস জানিয়েছে, ইজিয়ুমে থাকা সেনাকে অবিলম্বে ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যত দ্রুত সম্ভভ, রুশ সেনা যেন নিরাপদস্থানে আশ্রয় নেয়। খারকিভে রুশ প্রশাসনের তরফ থেকেও পৃথক বিবৃতি জারি করে অবিলম্বে সেখানে বসবাসকারী রুশ নাগরিকদের অবিলম্বে দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রনে বাহিনী আরও বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

মার্চ মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ সেনা।বলা হচ্ছে, সেই আগ্রাসনের পর এই প্রথম পুতিন বাহিনীকে বড় ধরনের ধাক্কা দিলি কিয়েভ। যদিও কিয়েভ সরকারিভাবে ইজিয়ুম শহর পুনরুদ্ধারের ব্যাপারে কিছু জানায়নি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রিয়ে ইয়েরমার্ক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে শহর ঘিরে রয়েছে ইউক্রেন সেনা। রুশ সেনা যাতে শহরে ঢুকতে না পারে, তার জন্য শহরের মূল প্রবেশদ্বারগুলিতে সেনাবাহিনী টহল দিচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ