এই মুহূর্তে

মস্কোর কাছে ভেঙে পড়ল রুশ সামরিক কার্গো বিমান, পাইলট-সহ নিহত ৭

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ বিমান দুর্ঘটনা! রাজধানী মস্কোর কাছে ভেঙে পড়ল রাশিয়ার সামরিক বাহিনীর মালবাহী (কার্গো) বিমান। যার ফলে বিমানে থাকা পাইলট-সহ ৭ যাত্রী নিহত হয়েছেন। বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত বিমানটি ছিল AN-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ। যা রুশ সামরিক বাহিনীতে কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হত।

জানা গিয়েছে, গতকাল রাশিয়ার পরীক্ষামূলক ওড়ার সময় বিমানটি ভেঙে পড়েছে। যার ফলে চালক-সহ সব আরোহীর মৃত্যু হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে ইউক্রেন সেনা আবার রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে অন্তর্ঘাত করল কি না, তা নিয়েই এখন জল্পনা দানা বেঁধেছে। কারণ চলতি বছরের জুলাই মাসে পুতিন সরকারের যাবতীয় গোয়েন্দা ‘নেটওয়ার্ক’ এবং প্রতিরক্ষা নজরদারি ব্যবস্থার ‘চোখে’ ধুলো দিয়ে রুশ ভূখণ্ডের গভীরে ঢুকে মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলের পাঁচ সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। বিস্ফোরকবাহী ১১৭টি কোয়াড কপ্টারের হামলায় অন্তত ৪০টি বোমারু ও নজরদারি বিমান ধ্বংস হয়েছিল।

রুশ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ইভানোভো অঞ্চলটি মস্কোর পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর বিমানটিকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল। কিন্তু সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি মস্কোর কিছুটা দূরে গিয়ে আছড়ে পড়ে। যার ফলে পাইলট ও যাত্রীরা আর কেউ বেঁচে নেই। প্রায় চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তার জেরে দেশটিতে সামরিক তৎপরতা ও গতিবিধি বেড়ে গিয়েছে। সেই কারণে রাশিয়ায় সামরিক পরিবহণ ও সরঞ্জাম জনিত দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা ইতিমধ্যে কাজ শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু, বরাতজোরে রক্ষা ৯ বছরের শিশুর

অপরাধ ক্ষমা করে জেলবন্দি ৯০০-র বেশি ভারতীয়কে মুক্তি দিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট

ধেয়ে আসছে প্রবল তুষারঝড়, ২৫-২৬ জানুয়ারি নিউইয়র্কের সমস্ত উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ