রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা পুতিনকে, রাজঘাটে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি ভবনে পুতিন। শুক্রবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য রাইসিনা হিলসে যান রাশিয়ার প্রেসিডেন্ট। ভারত অতিথি দেবঃ ভবঃ নীতিতে বিশ্বাসী। তাই রাষ্ট্রপতি ভবনে ভ্লাদিমির পুতিনকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। জাতীয় সঙ্গীত জন গণ মনর সূরের মূর্ছনায় স্বাগত জানানো হল অতিথিকে। পুতিনের সঙ্গে এদিন রাইসিনা হিলসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছেন আরও উচ্চপদস্থ ব্যক্তিত্বরা। গার্ড অফ অনার দেওয়ার পর পুতিন যান রাজঘাটে। সেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধি। শুক্রবার সকালে রাজঘাটে গিয়ে গান্ধিজীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান।   

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পৌঁছন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সাধারণত বিদেশ থেকে কোনও অতিথি ভারতে এলে তাঁকে স্বাগত জানাতে যান বিদেশমন্ত্রকের কোনও ব্যক্তিত্ব। এক্ষেত্রে সেই নিয়ম ভেঙেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি নিজে গিয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। বিমান থেকে নেমে দুই দেশের দুই নেতা এসেছেনও একই গাড়িতে, যা সাধারণত নিয়ম বিরুদ্ধ। বন্ধুকে আপন করে নিতে প্রধানমন্ত্রী মোদি যে কোনও কসুর রাখছেন না তা বলাই বাহুল্য। চলতি সফরে ভারতের সঙ্গে বেশ কিছু কূটনৈতিক চুক্তি সাক্ষর করার কথা রয়েছে রুশ রাষ্ট্রপ্রধানের।

৪ ও ৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা জানা গিয়েছিল ২৮ নভেম্বর। ক্রেমলিনের পক্ষ থেকে এই খবর প্রথম দেয় রাশিয়ার সংবাদমাধ্যম। ভারতের বিদেশ মন্ত্রকও পরে একই ঘোষণা করে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য ৪-৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে সফররত থাকবেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে এসেছেন রুশ রাষ্ট্রপতি। রুশ তেল কেনার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ভারতের উপর। গত কয়েক মাসে তাই ভারত ও রাশিয়া আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। এর আগে, গত আগস্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের সময় পুতিনের আসন্ন ভারত সফরের ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময়ে তারিখ চূড়ান্ত করা হয়নি। পরে জানানো হয় ৪ ও ৫ ডিসেম্বর ভারত সফর করবেন পুতিন।  

প্রধানমন্ত্রী মোদি এবং পুতিন মাঝে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় চিনে দেখা করেছিলেন। পরবর্তীকালে লিমোজিনে এক ঘন্টাব্যাপী আলোচনাও চলেছিলেন। ট্রাম্প ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ রোজগারের জন্য ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে দায়ী করেছিলেন। তারপরেই বিপুল পরিমাণ শুল্ক আরোপিত হয়েছিল। চলতি সফরে পুতিন প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রাশিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। রুশ রাষ্ট্রপতির সম্মানে ভোজের আয়োজনও করা হয়েছে।

পুতিনের এই সফর ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা, কৌশলগত অংশীদারিত্বে জোরদার করার জন্য যথাযথ পন্থা নির্ধারণ, বিভিন্ন বিশ্বজনীন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে। গত অক্টোবরের শুরুতে রাশিয়ার রাষ্ট্রপতির সহকারী নিকোলাই পাত্রুশেভ দিল্লিতে পুতিনের সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তখনই বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি রুশ রাষ্ট্রপতিকে ভারতে স্বাগত জানাতে আগ্রহী। 

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর