ফের রক্তাক্ত সার্বিয়া, বন্দুকবাজের গুলিতে মৃত্যু আটজনের

বন্দুকবাজ ঘাতককে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত সার্বিয়ার মাটি। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডের ৬০ কিলোমিটার দূরের একটি গ্রামে এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আটজন। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে আততায়ী। তাকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তল্লাশী অভিযানে হেলিকপ্টার, ড্রোনেরও সাহায্য নেওয়া হচ্ছে। এ নিয়ে চলতি সপ্তাহে সার্বিয়ায় দু’দুবার বন্দুকবাজের হামলা চলল। গত বুধবারই বেলগ্রেডের এক স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে আট খুদে পড়ুয়া সহ মোট নয়জন প্রাণ হারিয়েছিল।

শুক্রবার সকালে ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দূরে দুবোনা গ্রামের একটি পার্কে এক পুলিশ আধিকারিকের সঙ্গে বছর কুড়ির এক তরুণের কথা কাটাকাটি হয়। আর তার পরেই ওই তরুণ গাড়ি চালিয়ে যাওয়ার পথে আচমকাই বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। নির্বিচারে চালানো গুলিতে আটজন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন। বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুসিজিচ ও নিরাপত্তা সংস্থার প্রধান আলেকজান্ডার ভুলিন। আততায়ী যুবককে পাকড়াও করতে বিশেষ চিরুনি তল্লাশি শুরু হয়েছে। দুবোনা সহ আশেপাশের বিভিন্ন গ্রামে বাড়ি-বাড়ি ঢুকে চলছে তল্লাশি। পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। পর পর বন্দুক হামলার ঘটনায় সার্বিয়ার পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…