চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হামলার হুমকি জঙ্গি সংগঠন IS-এর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার রাতে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। প্রথম দিন শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। আর ওই ম্যাচেই হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)। আয়োজকরা স্বীকার করেছেন তারা হামলার হুমকি পেয়েছেন।  হুমকির পরেই ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেন ও ফ্রান্স সরকার। 

চ্যাম্পিয়ন্স লিগে আইএসের হুমকির খবরটি প্রকাশিত হয়েছে স্পেনের একটি সংবাদমাধ্যম। সেখানে বলা হয়েছে , ছবি প্রকাশ করে বোমা হুমকির কথা জানিয়েছে জঙ্গি সংগঠন। আর সেখানে লেখা আছে, ‘সবাইকে খুন করা হবে।‘ আইএসের তরফে যে হামলার হুমকি দিয়ে যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বিশাল স্টেডিয়ামের কালো পোশাক পরে একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি।চ্যাম্পিয়নস লিগের চারটি ভেন্যুর নাম লেখা—এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেত্রোপলিতানো অ্যারেনা ও সান্তিয়াগো বার্নব্যু।   আর ক্যাপশনে  লেখা আছে ‘সবাইকে খুন করা হবে।‘

উল্লেখ্য, এই হামলার হুমকির পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন অলিম্পিক গেমসের নিরাপত্তা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্যারিসে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেখানে পুলিশ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে।’ অন্যদিকে স্প্যানিশ পুলিশ বাহিনী রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে ২০০০ অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। বুধবার রাতে প্যারিসে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই। 

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন