আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিডনির শপিং মলে বন্দুকবাজের হামলা, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিং মলে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। বন্দুকবাজের হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। এরমধ্যে মহিলা ও শিশু রয়েছে।  গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূর্ব সিডনির ওয়েস্টফিল্ড জংশনে একটি শপিং মলে শনিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি লোক প্রথমে শপিং মলে ঢুকে প্রথমে কয়েকজন লোককে ছুরি দিয়ে আঘাত করে। তারপর এলোপাথারি বন্দুক চালাতে শুরু করে। একাধিক লোক ছুরির আঘাতে আহত হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে তিন জন লোক আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, পুলিশ হামলাকারীকে খতম করতে সক্ষম হয়েছে। জানা যাচ্ছে, গোটা শপিং মলটি ফাঁকা করে দেওয়া হয়েছে। শপিং মলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, এই ঘটনায় একজন নয়, ২ জন হামলা চালিয়েছে। একজনকে গুলি করে খতম করা হলেও আরেকজনকে খোঁজা হচ্ছে।হামলার খবরের পর ঘটনাস্থলে যায় ৭টি অ্যাম্বুলেন্স ও ৬টি পুলিশের গাড়ি। পুলিশের তৎপরতায় শপিং মলে আটকে পড়া মানুষদের বাইরে বার করে নিয়ে আসা হয়।

সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, হামলার ঘটনার পর প্রচুর মানুষ শপিং মল থেকে বেরিয়ে এসেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে শপিং মলের ভিতরে পুলিশের তল্লাশি অভিযান চলে। প্রত্যেকরই চোখেমুখে আতঙ্কের ছায়া। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার বিকেলে যখন এই হামলার ঘটনাটি ঘটে, তখন শপিং মলের ভিতরে অনেকেই ছিল। গুলির শব্দ শোনার পর অনেকেই দোকানের ভিতর লুকিয়ে পড়ে। ঘটনার পর গোটা শপিং মল এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ তরফে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

Published by:

Share Link:

More Releted News:

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ! নিহত ১৪, আহত একাধিক

শিকাগোয় অভিযুক্তের গুলিতে প্রাণ হারালেন পুলিশকর্মী, চিকিৎসাধীন সহকর্মী

হোয়াইট হাউসে গুলি চালানো বন্দুকবাজের ছবি প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ