ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার ৬ শিক্ষিকা

মার্কিন মুলুকে গ্রেফতার হয়েছে ৬জন শিক্ষিকা। এরা সবাই স্কুলের মধ্যে বা বাইরে স্কুল পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক ও যৌনতায় লিপ্ত হয়েছেন একাধিকবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২ দিনের মধ্যে গ্রেফতার ৬জন। সকলেই মহিলা। সকলেই শিক্ষিকা(Female Teachers)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা স্কুলের ছাত্রদের(School Boys) সঙ্গে অশালীন আচরণ করেছেন। জড়িয়েছে শারীরিক সম্পর্কে। স্কুল পড়ুয়া ছেলেদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়ে মার্কিন মুলুকে(USA) গ্রেফতার(Arrested) হয়েছেন ৬জন স্কুল শিক্ষিকা। আর এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে। এই ৬ শিক্ষিকা হলেন – এলেন শেল, হেথার হেয়ার, এমেলি হ্যানকক, এমা হ্যানকক, ক্রিস্টেন গ্যান্ট ও আলিয়া খেরামন্দ। অভিযোগ এরা সবাই স্কুলের মধ্যে বা বাইরে স্কুল পড়ুয়া ছাত্রদের সঙ্গে সম্পর্ক ও যৌনতায় লিপ্ত হয়েছেন একাধিকবার। কেউ কেউ তো লিভ ইন করতেও শুরু করে দিয়েছিলেন। কিন্তু বিষয়টি সামনে আসতেই আর দেরী করেনি মার্কিন পুলিশ। ৬জনকেই গ্রেফতার করা হয়েছে।    

আরও পড়ুন মাফিয়া নিধন শেষে ‘জয় শ্রীরাম’ শ্লোগান ৩ নয়া ডনের

ভারতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও নাবালক বা নাবালিকাদের সঙ্গে যৌনতার সম্পর্ককে ধর্ষণ বলেই গণ্য করা হয়। এক্ষেত্রেও এই ৬ শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। মেয়ে বলে তাদের ছেড়ে কথা বলা হয়নি। তবে যেটা সবাইকে ভাবাচ্ছে সেটা হল স্কুলের শিক্ষিকারা কেন স্কুল পড়ুয়া ছাত্রদের প্রতি এতো মানসিক ও শারীরিক ভাবে আকৃষ্ট হচ্ছেন? কেনই বা দেশের আইনকে ভুলে তাঁরা এই সব সম্পর্কে লিপ্ত হচ্ছেন? উদার সমাজব্যবস্থা ও উদার গণতন্ত্রের দেশে কী কোথাও মানসিকতার ক্ষেত্রে পরিবর্তন ঘটছে, এটা কিন্তু সেদেশের সমাজতত্ত্ববিদ, শিক্ষাবিদ ও আইন বিশারদদেরও ভাবাচ্ছে। উল্লেখ্য এই ৬ শিক্ষিকার বিরুদ্ধেই ফার্স্ট ডিগ্রি থেকে থার্ড ডিগ্রি মায় ফোর্থ ডিগ্রির ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ নিস্তার মিলবে না সহজে। জেলেই হয়তো বাকি জীবন কাটাতে হবে তাদের।

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি