আর্থিক সঙ্কটের মুখে এক-তৃতীয়াংশ সেনা কমাচ্ছে শ্রীলঙ্কা

২০৩০ সালের মধ্যে সে দেশের সেনা কমিয়ে এক লাখে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রেমিথা বান্দারা থেন্নাকুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আর্থিক সঙ্কটে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। তার মাঝে এবার সেনা কমানোর সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। আগামী বছরের মধ্যে শ্রীলঙ্কার সেনার সংখ্যা এক তৃতীয়াংশ কমানো হবে বলে জানানো হয়েছে। আগামী বছরের মধ্যে সেদেশের সেনার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার করা হবে বলে জানানো হয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা দফতরের তরফে। আগামী ২০৩০ সালের মধ্যে সে দেশের সেনা কমিয়ে এক লাখে নামিয়ে আনা হবে বলে শুক্রবার জানিয়েছেন শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রেমিথা বান্দারা থেন্নাকুন (Premitha Bandara Thennakoon)। আর্থিক সঙ্কটের মুখে ব্যয় কমানোর জন্য এই সিদ্ধান্ত।

শ্রীলঙ্কার (Srilanka) প্রতিরক্ষামন্ত্রী প্রেমিথা বান্দারা থেন্নাকুন (Premitha Bandara Thennakoon) এক বিবৃতিতে বলেছেন, ‘সামরিক ব্যয় মূলত একটি রাষ্ট্র-সৃষ্ট ব্যয় যেটি পরোক্ষভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির একাধিক পথ খুলে দেয় জাতীয় এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে।’

উল্লেখ্য স্বাধীনতা অর্জনের পর গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে  দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটের জেরে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছে না দেশটির সরকার। যার প্রভাবে দীর্ঘদিন অতি প্রয়োজনীয় জ্বালানিও অমিল। বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। প্রসঙ্গত দেশে খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে সে দেশের সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে দেখিয়েছেন। দেশের জনগণের বিক্ষোভের মুখে পড়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে এবং প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাক্ষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বর্তমানে রনিল বিক্রমাসিংহের অধীনে চলছে শ্রীলঙ্কা। তিনি সবার আগে সরকারি খরচ কমানোর পথে হাঁটছেন।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা